‘ট্রফি চোর’ নকভি ভয় পেলেন? BCCI-এর চাপে আইসিসি বৈঠক এড়াতে পারেন PCB প্রধান

এশিয়া কাপ ২০২৫ ট্রফি বিতর্ক আবারও শিরোনামে। ট্রফি ফেরত নেওয়ার দাবিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কর্মকর্তারা দুবাইতে আইসিসির সভায় উপস্থিত হতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপ ২০২৫ ট্রফি বিতর্ক আবারও শিরোনামে। ট্রফি ফেরত নেওয়ার দাবিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কর্মকর্তারা দুবাইতে আইসিসির সভায় উপস্থিত হতে চলেছেন। সেখানে তাঁরা বিষয়টি উত্থাপন করবেন বলে জানা হয়েছে। কিন্তু আবারও নতুন নাটক শুরু করেছে পাকিস্তান। গুজব, ICC-র নির্বাহী বোর্ডের সভায় যোগ দিতে পারবেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। যিনি প্রথমে এই নাটকটি শুরু করেছিলেন। জানা যাচ্ছে, আজ তথা মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে এই সভা শুরু হয়েছে। আগামী চারদিন ধরে এই সভা চলবে। আর সেখানেই এশিয়া কাপের ফাইনালে জেতার পর ভারতীয় খেলোয়াড়দের ট্রফি উপহার না দেওয়ার জন্য বিসিসিআইয়ের তিরস্কারের সম্মুখীন হতে পারেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি মহসিন নকভি। ভারতবিরোধী বক্তব্যের কারণে ভারতীয় খেলোয়াড়রা এশিয়া কাপের ফাইনালের দিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। আর নকভিও ট্রফি নিয়ে হোটেলে চলে যান। এরপর যতবার তাঁকে ট্রফি ফেরৎ দেওয়ার দাবি জানানো হয়েছে। ততবার তিনি জমিয়েছেন, দুবাইতে এসেই তাঁর কাছ থেকে ট্রফি নিতে হবে ভারতীয় দলের T20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে।

এরপর একাধিকবার নকভিকে BCCI ইমেল পাঠালেও তিনি জবাব দেননি। এবার দুবাইয়ের আইসিসির বৈঠকে বিষয়টি উত্থাপন করার প্রস্তুতি নেন BCCI। আর তাতেই আবারও নাটক শুরু করেছেন নকভি। তিনি এই সভায় থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে যে, ঘরোয়া সমস্যার কারণে নকভি বৈঠকে যোগ দিতে পারবেন না। তবে রাজনৈতিক উত্তেজনা নকভির অনুপস্থিতির কারণ নয়, সেটাই জানিয়েছে PCB সূত্র। কেননা গত বছর জয় শাহ আইসিসির সভাপতি হওয়ার পর থেকে নকভি আইসিসি-র কোনও সভায় যোগ দেননি। পিসিবির সূত্রের মতে, বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমাইর সৈয়দ প্রধান নির্বাহীদের সভায় যোগ দেবেন এবং যদি নাকভি দুবাই ভ্রমণ করতে না পারেন, তাহলে তিনি ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ বোর্ড সভায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া সূত্রটি আরও জানিয়েছে যে নকভি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় যোগ দিতে পারেন। উল্লেখ্য, এশিয়া কাপ জিতেও ট্রফি না নিয়েই দেশে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। পাকিস্তানকে তিনবার হারিয়ে এশিয়া কাপের ট্রফি জিতেছে ভারত। ফাইনালে সলমান আঘাদের দুরমুশ করেন সূর্যকুমার যাদবের দল। কিন্তু ট্রফি বিতরণের সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার। ফলে মহসিন নকভি ট্রফি নিয়েই হোটেলে ফিরে যান। তাতেই বিতর্ক তুঙ্গে ওঠে। এই নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে উৎখাতের দাবিও তোলা হয়। এমনকী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে একটি অফিসিয়াল ইমেলও পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তাতেও কোনও সাড়া না আসায় অবশেষে আইসিসির নির্বাহী বোর্ডের বৈঠকে বিষয়টি উত্থাপন করবে বলে জানায় BCCI।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে গ্রুপ ও সেমিফাইনাল পর্বে হারানোর পরে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। এবং পাকিস্তানকে হারায়। কিন্তু ট্রফি না নিয়েই দেশে ফেরৎ আসে ভারত। এশিয়া কাপের ট্রফিটি এখনও দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে আটকে আছে। পুরো বিতর্ক শুরু হয় যখন নকভি এসিসি সচিবালয়ে ট্রফিটি পাঠান। তিনি জোর দিয়ে বলেন যে তিনি ভারতীয় দলকে ট্রফিটি উপহার দেবেন এবং তার অনুমতি ছাড়া এটি স্থানান্তর করার নির্দেশ নেই। বিসিসিআই এসিসিকে একটি চিঠি পাঠিয়ে ট্রফিটি মুম্বইতে পাঠানোর দাবি জানায়। কিন্তু নকভি অনড় যে ১০ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে কেবল বিসিসিআই প্রতিনিধি এবং ভারতীয় দলের একজন সদস্যের কাছে ট্রফিটি হস্তান্তর করা হবে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি