বঙ্গে দুর্যোগ কেটেছে , শীত অনুভব হবে ভোরের দিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ অনেকটা সরে গেছে বাংলাদেশের দিকে। দুর্বল হয়ে এই মুহূর্তে সেটি একটি ঘূর্ণাবর্ততে পরিণত হয়েছে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, এর ফলে দক্ষিণবঙ্গে(South Bengal) এমনকি উপকূলের জেলাতেও আর উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই এই সপ্তাহে। উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শুক্রবার খুব সামান্য বৃষ্টি হতে পারে। রাজ্যে চলতি সপ্তাহে আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দফতরের কাছে। ফলে আগামী ৫ দিন দুই বঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পারদের খুব উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে নামতে পারে। সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে আপাতত কোন বড় দুর্যোগের সম্ভাবনা নেই বঙ্গে। তাই ধীরে ধীরে শীত অনুভব হতে শুরু করবে গোটা রাজ্যে। ভোরের দিকে সামান্য কুয়াশা এবং রাতে ও ভরে কিছুটা ঠান্ডা অনুভব হবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। অসহ্য গরম আর পড়বে না। বাতাসে আপেক্ষিক আদ্রতা বাড়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে চলতি মাসের শেষে বঙ্গে শীত আসবে।

এদিকে বুধবার সকালে সিকিমে তুষারপাত হয়েছে।বুধবার কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৭ থেকে ৭৮ শতাংশ। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে(North Bengal) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য কমতে পারে।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের