ফের SIR বলি রাজ্যে, আতঙ্কে ধূপগুড়ি, সাঁইথিয়া ও কুলপিতে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে মৃত্যুর খবর। কেউ আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন। SIR আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কুলপি বিধানসভার ভোলা গ্রাম পঞ্চায়েতের কালিচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে সাঁইথিয়া থেকেও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। ক্রমেই রাজ্যে চওড়া হচ্ছে আতঙ্কে মৃত্যুর তালিকা।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার ঢোলা গ্রাম পঞ্চায়েতের কালিচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন। তার কারণ ২০0২ সালের ভোটার তালিকায় নিজের এবং স্ত্রী এর নাম নেই। নাম না থাকায় প্রথম থেকেই চিন্তিত ছিলেন তিনি। পরে স্ত্রীয়ের নথিতে গরমিল ধরা পড়ে। এরপরে আতঙ্ক আরো বেড়ে যায়। এর ফলেই আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে শাহাবুদ্দিন পাইকের। অন্যদিকে বীরভূমের সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিক (৫২)। ১৪ নম্বর ওয়ার্ডের ১২৪ নম্বর বুথে হেমন্ত বসু পল্লী এলাকায় থাকেন তিনি। এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের দাবি ২ সালের তালিকায় পদবীতে ভুল ছিল বিমান প্রামাণিকের। সেই থেকেই আতঙ্ক শুরু হয়। পরিবার সূত্রে খবর, আতঙ্কের জেরে মৃত্যু হয়েছে তাঁর।

অন্যদিকে, বিএলও এসেছিল বাড়িতে। সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লালুরাম বর্মন (৮০) নামে এক বৃদ্ধের।  ধূপগুড়ির বারোঘরিয়া অঞ্চলের বর্মনপাড়ার ১৭০ নম্বর বুথের ঘটনা। জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম ছিল না। বহুবছর আগে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসেছিলেন। এর মধ্যে এসআইআর চালু হওয়ায় চূড়ান্ত আতঙ্কে ছিলেন তিনি। প্রসঙ্গত, ২০০২ সালের তালিকায় অনেকের নাম নেই। কারও নাম থাকলেও সেখানে রয়েছে ভুল। অনেকের নথিতেও রয়েছে গরমিল। সব মিলিয় চরম সঙ্কটের মধ্য়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। নথিতে ভুল থাকলেও আতঙ্ক বাড়ছে। এই আতঙ্ক থেকেই মৃত্যুর ঘটনা ঘটছে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী