Loading live market data...
Loading active stocks...
Connecting...

মেয়াদ পূরণের আগেই সরানো হল তমলুক পুরসভার প্রধান ও উপপ্রধানকে

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়াদ পূরণের আগেই অপসারণ করা হল তমলুক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। অন্যায়ের সঙ্গে আপোস করিনি, স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি‘,  বললেন বিদায়ী পুরপ্রধান।  নবাগত চেয়ারম্যান আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বলে দাবি তৃণমূলের একাংশের। তাই বলা যায় পদে বসার আগেই অস্বস্তিতে নবাগত চেয়ারম্যান।

মেয়াদ পূরণের আগেই তমলুক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হল রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই নিয়ে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে ইতিমধ্যেই মৌখিক ভাবে অবগত করেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়। প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই তমলুক সংগঠনিক জেলার সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছিল দীপেন্দ্র নারায়ণকে। শুক্রবার দুপুর নাগাদ লিখিত নির্দেশ চেয়ারম্যানের হাতে তুলে দেন বলে জেলা সভাপতি সূত্রে খবর।

শুক্রবার পদত্যাগ নিয়ে সাংবাদিক সম্মেলন করে দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, তিনি দীর্ঘদিন স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। প্রায় ৬ কোটি টাকার কাজ তিনি করেছেন। দল আরও যোগ্য ব্যক্তি পেয়েছে তাই তাকে সরানো হল। তবে তিনি নিজেকে অনেকের থেকে যোগ্য বলেও দাবি করেছেন। দীপেন্দ্র নারায়ণের কথায়, “আমি অন্যদের মতো নয় যে চেয়ার আঁকড়ে পড়ে থাকবো। তাই লিখিত নির্দেশের আগেই পদ ছাড়ার জন্যে তৈরি হয়ে গেলাম।”

তবে বিজেপি নেতৃত্বের দাবি আরও আশ্চর্জনক। জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছায়িত বলেছেন, “দীপেন্দ্র নারায়ণ রায় কালীঘাটে টাকা পৌঁছতে পারছিলেন না। তার রাজনৈতিক জীবন অত্যন্ত পরিচ্ছন্ন। দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন না, তাই জন্যই তাঁকে পদ থেকে অপসারণ করা হল।” তমলুকের তৃণমূল কাউন্সিলরদের একাংশরও একই মত। তারাও দাবি করেছেন দীপেন্দ্র নারায়ণ রায় স্বচ্ছতার সঙ্গে কাজ করছিলেন। যে দুজনের নাম উঠে আসছে নতুন চেয়ারম্যান হিসেবে তারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। তমলুকের মানুষ মোটেই  বিষয়টা ভাল চোখে দেখছেন না।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ