ভয়াবহ নাশকতা! মালিতে আল-কায়দা, ISIS জঙ্গিদের হাতে অপহৃত ৫ ভারতীয় নাগরিক

ভয়ানক নাশকতা! পশ্চিম আফ্রিকার মালিতে আল-কায়দা, ISIS জঙ্গিগোষ্ঠীর হাতে অপহৃত হলেন ৫ ভারতীয় নাগরিক। যা ভারত সরকারের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়ানক নাশকতা! পশ্চিম আফ্রিকার মালিতে আল-কায়দা, ISIS জঙ্গিগোষ্ঠীর হাতে অপহৃত হলেন ৫ ভারতীয় নাগরিক। যা ভারত সরকারের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। বিষয়টি শনিবার (৮ নভেম্বর) নিশ্চিত করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। বর্তমানে আল কায়েদা এবং আইসিস-সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দখলে মালি। জানা গিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতার সঙ্গে লড়াই করার সময়, মালিতে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে। একটি সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) পশ্চিম মালির কোবরির কাছে কিছু সশস্ত্র ব্যক্তি পাঁচজন ভারতীয়কে অপহরণ করেছে।

একটি নিরাপত্তা সূত্রের খবর, অপহৃত ভারতীয়রা মালিতে বৈদ্যুতিক প্রকল্পের সঙ্গে জড়িত একটি সংস্থার কর্মচারী ছিলেন। ওই সংস্থার একজন প্রতিনিধি জানিয়েছেন, ‘জঙ্গিগোষ্ঠীর সহিংসতার সময়ে পাঁচজন ভারতীয়কে অপহরণ করা হয়েছে। এবং বাকি ভারতীয় কর্মীদের মালির রাজধানী বামাকোতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও কোনও গোষ্ঠী অপহরণের দায় স্বীকার করেনি। আমরা পাঁচজন ভারতীয় নাগরিকের অপহরণের বিষয়টি নিশ্চিত করছি। অন্যদের রাজধানীতে সরিয়ে নেওয়া হয়েছে।’ সামরিক জান্তা শাসিত মালি বছরের পর বছর ধরে অস্থিতিশীলতা এবং ক্রমবর্ধমান চরমপন্থী সহিংসতার মুখোমুখি হচ্ছে। আল-কায়েদা-সংযুক্ত গ্রুপ ‘ফর দ্য সাপোর্ট অফ ইসলাম অ্যান্ড মুসলিমস (JNIM)’ সম্প্রতি জ্বালানি অবরোধ কঠোর করেছে, যা দেশটির আর্থিক অবস্থা আরও খারাপ করেছে। যার ফলে গোটা দেশজুড়ে সহিংসতা শুরু হয়েছে। যদিও মালিতে বিদেশী নাগরিকদের অপহরণের ঘটনা অস্বাভাবিক নয়। কারণে ২০১২ সাল থেকে বারবার জিহাদি হামলা দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নষ্ট করে দিয়েছে। এই বছরের সেপ্টেম্বরে, জেএনআইএম সন্ত্রাসীরা বামাকোর কাছে দুই আমিরাতি নাগরিক এবং একজন ইরানিকে অপহরণ করেছিল।

প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণ দেওয়ার পর গত সপ্তাহে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। ২০১২ সালে তুয়ারেগ বিদ্রোহ থেকে জন্ম নেয় জেএনআইএম জঙ্গিগোষ্ঠী। যাঁরা উত্তর মালি থেকে দেশের কেন্দ্রস্থল এবং সীমান্ত পেরিয়ে বুরকিনা ফাসো-নাইজার পর্যন্ত তাদের বিস্তৃতি বাড়িয়েছে। মালির জান্তা নেতা আসিমি গোইতা বিদ্রোহ দমনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ফ্রান্স ও আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করার পর তাঁরা রাশিয়ার দিকে ঝুঁকেছে। তাদের সিদ্ধান্ত বারবার তাদের বিপদে ফেলেছে। তবে বামাকো সরকারী নিয়ন্ত্রণে থাকলেও, রাজধানীর দিকে জেএনআইএমের ক্রমশ অগ্রসরের সম্ভাবনা, মালিয়ানকে উদ্বিগ্ন করছে। কারণ যেসব এলাকায় এরা প্রাধান্য বিস্তার করে, সেখানে এই গোষ্ঠী কঠোর নিয়ম আরোপ করে, চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে এবং মহিলাদের গণপরিবহনে হিজাব পরার নির্দেশ দেয়।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি