দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শহরে দুঃসাহসিক চুরি, ঘুমের ওষুধ স্প্রে করে ৮০ হাজার টাকা ও সোনা নিয়ে চম্পট

নিজস্ব প্রতিনিধি : শহরে ফের দুঃসাহসিক চুরি। গার্ডেনরিচের পাহাড়পুর রোডে শনিবার ভোররাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে চুরির ঘটনা ঘটেছে। ৮০ হাজার টাকা ও সোনার গয়না চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।

জানা গিয়েছে, গার্ডেনরিচের পাহাড়পুর রোডের তিনতলার বাড়িতে চুরি হয়। বাড়ির একতলায় ৭৫ বছরের বৃদ্ধা ঘুমিয়ে ছিলেন। তাঁর ঘরে স্প্রে করে শিকলকে ভাল করে আটকে দোতলায় লুঠপাট চালানোর অভিযোগ উঠেছে। একতলায় ঘুমিয়ে ছিলেন। তিনতলায় পরিবারের বাকি সদস্যরা ঘুমিয়ে ছিলেন। দোতলা সম্পূর্ণ ফাঁকা ছিল। সেই কারণে এই জায়গাকেই টার্গেট করেছিল দুষ্কৃতী। যে ঘরে চুরি করেছে, সেই ঘরে টাকা ও সোনার গয়না ছিল বলে জানা যাচ্ছে। অভিযোগ, মোমবাতি জ্বালিয়ে চুরি করেছে দুষ্কৃতীরা। ঘরের লাইট জ্বালালে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই মোমবাতি জ্বালিয়ে লুঠপাট চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘরের মধ্যে মোম পড়ে থাকতে দেখা গিয়েছে। সোনার গয়না, নগদ টাকা, ঠাকুরের রুপোর মুকুট সহ জিনিসপত্র চুরি গিয়েছে।

সূত্রের খবর, দোতলার ঘরের শিকল ভেঙে দরজা খুলে ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে সবকিছুই তছনছ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।  পরিবারের সূত্রে খবর রাত ১২টা পর্যন্ত তাঁরা জেগে ছিলেন। তারপর একতলায় ৭৫ বছরের বৃদ্ধা ঘুমিয়ে পড়েন। পরিবারের বাকি সদস্যরা তিনতলায় চলে যায়। দোতলা পুরো ফাঁকা ছিল। তাকেই টার্গেট করে দুষ্কৃতীরা। দোতলার একটি ঘরের শিকল ভেঙে লুটপাট চালায় তাঁরা। পরিবারের সদস্যরা দোতলায় গিয়ে সমস্তটা লন্ডভন্ড অবস্থায় দেখতে পায়। কিছু স্প্রে করার কারণে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন বৃদ্ধা। ভোররাতের দিকে বিষয়টি নজরে আসে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ