Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যৌন নির্যাতনে গর্ভবতী নাবালিকা, গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সেনা মানেই দেশের মানুষের কাছে অন্য এক সম্মানের জায়গা। কিন্তু অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য যে কাণ্ড ঘটিয়েছেন তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে সকলের। ১৫ বছর বয়সী এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৫৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

ভয়াবহ ঘটনাটি প্রকাশ্যে আসার পরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানয়েছে নাবালিকা অবিরাম তীব্র পেটে ব্যথার হওয়ার অভিযোগ জানানোর পর তাঁকে দ্রুত সিওন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নাবালিকার মাকে চাঞ্চল্যকর তথ্য জানায়। নাবালিকার মাকে চিকিৎসকরা জানান যে সে দুই মাসের গর্ভবতী। এই খবর সামনে আসার পরেই স্বাভাবিক ভাবে চিন্তায় মাথায় হাত পরে নাবালিকার মায়ের। মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে আসল সত্য সামনে আসে। নাবালিকা মা’কে জানায় তাঁর সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা যা এতদিন সে প্রকাশ করতে পারেনি। অপরাধীকে একজন অবসরপ্রাপ্ত সেনা হিসেবে চিহ্নিত করে নাবালিকা, যিনি একই আবাসিক ভবনে থাকতেন।

সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা জানিয়েছেন যে অভিযুক্ত ব্যক্তি ১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে একাধিকবার তাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক নির্যাতন করেছেন। সেই সঙ্গেই তাকে চুপ থাকার হুমকি দেয় বলেও অভিযোগ করেন। প্রচণ্ড ব্যথা না হওয়ার আগে পর্যন্ত সে ভয়ের কারণে বাবা-মায়ের কাছে মেয়েটি নির্যাতনের বিষয়টি গোপন রেখেছিল। গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত হওয়ার পর, নাবালিকার মা তাৎক্ষণিকভাবে আরসিএফ পুলিশ স্টেশনে যান এবং যৌন নির্যাতন এবং নির্যাতনের বিস্তারিত বিবরণ দিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, আরসিএফ পুলিশ তাৎক্ষণিকভাবে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা এবং পকসো আইনের বিধান অনুসারে একটি এফআইআর দায়ের করে। পুলিশ নিশ্চিত করেছে যে অভিযুক্ত নির্যাতিতার পরিবারের সঙ্গে একই ভবনে থাকতেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে একটি বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অত্যন্ত সংবেদনশীল তদন্তের অংশ হিসাবে নাবালিকা এবং অভিযুক্ত উভয়ের মেডিকেল এবং ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের