বিভীষিকা মালি, সেনাবাহিনীর চর সন্দেহে জনপ্রিয় মহিলা টিকটকারকে গুলি করে হত্যা জঙ্গিদের

কিন্তু সূত্রের খবর, তাঁর অপহরণকারীরা তাঁর বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করার অভিযোগ এনেছিল। এরপরেই তাঁকে প্রকাশ্যে হত্যা করা হয়। তার মৃত্যুর খবরটি গোটা দেশকে হতবাক করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই পশ্চিম আফ্রিকার মালি থেকে অপহরণ হয়েছেন ৫ ভারতীয়। বর্তমানে আল কায়দা, ISIS জঙ্গিদের দখলে রয়েছে গোটা মালি। সেখানে রীতিমতো সহিংসতা আক্রমণ চলছে। আর সেখানে কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের কবলে পড়তে হচ্ছে ভারতীয়দের। এর আগেও একাধিক ভারতীয়কে অপহরণ করা হয়েছিল মালি থেকে। যা ভারত সরকারের কপালে আরও চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। সুতরাং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি মালিতে। এবার একজন টিকটকার তরুণীকে অপহরণ করে প্রকাশ্যে হত্যা করল উত্তর মালির সন্দেহভাজন জিহাদিরা। রবিবার (৯ নভেম্বর) নিহত তরুণীর পরিবার এবং স্থানীয় কর্মকর্তারা বিষয়টি জানিয়েছে।

নিহত টিকটকারটির নাম মরিয়ম সিসে। যিনি উত্তর টিমবুক্টু অঞ্চলের টোনকা শহরের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, তিনি তাঁর শহরের অশান্ত পরিবেশের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতেই তাঁকে সহিংসতার শিকার হতে হয়। টিকটকে তাঁর প্রায় ৯০,০০০ অনুসারী ছিল। কিন্তু সূত্রের খবর, তাঁর অপহরণকারীরা তাঁর বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করার অভিযোগ এনেছিল। এরপরেই তাঁকে প্রকাশ্যে হত্যা করা হয়। তার মৃত্যুর খবরটি গোটা দেশকে হতবাক করেছে। ২০১২ সাল থেকে দেশটিতে জিহাদি বিদ্রোহ দমনের লড়াই চলছে।

নিহত টিকটকারের ভাই জানিয়েছেন, “আমার বোনকে গত বৃহস্পতিবার জিহাদিরা গ্রেফতার করেছিলেন। তাঁর বিরুদ্ধে জিহাদিরা মালির সেনাবাহিনীকে তথ্য পাচারের অভিযোগ এনেছিলেন। পরের দিন, তারা তাকে মোটরবাইকে করে টোনকা নিয়ে যায়, যেখানে তাকে গুলি করে হত্যা করা হয়। পাবলিক স্কোয়ারে মারিয়াম সিসেকে জিহাদিরা হত্যা করেছে।” নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি এটিকে “বর্বর” কাজ বলে অভিহিত করেছে। সামরিক জান্তা দীর্ঘদিন ধরে চলমান জিহাদি বিদ্রোহ নিয়ন্ত্রণে লড়াই করছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে, আল-কায়দা সংযুক্ত গ্রুপ ফর দ্য সাপোর্ট অফ ইসলাম অ্যান্ড মুসলিমস, জেএনআইএম-এর যোদ্ধারা জ্বালানি অবরোধ আরোপ করেছে। যার ফলে সরকার স্কুল বন্ধ হয়েছে এবং বেশ কয়েকটি অঞ্চলে ফসল কাটা বন্ধ হয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি