টেলিগ্রামে চলত হামলার পরিকল্পনা, দিল্লি বিস্ফোরণে নজরে হোয়াইট কলার চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি বিস্ফোরণের মূলে রয়েছেন পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ (জেইএম) এর সঙ্গে  যুক্ত একটি উগ্র চিকিৎসক দলের সদস্য ডাঃ উমর মহম্মদ। সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। উমর মহম্মদকেই আত্মঘাতী বোমা হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে।

১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্মগ্রহণকারী উমর মহম্মদ ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজে চিকিৎসক হিসাবে কর্মরত ছিল। ‘হোয়াইট কলার’ সন্ত্রাসী মডিউলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার গ্রেফতার হওয়া দুই চিকিৎসক আদিল আহমেদ রদার এবং মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিল বলেও অভিযোগ।

সহযোগীদের গ্রেফতারির পর, উমর আতঙ্কিত হয়ে নিজের সাদা হুন্ডাই I 20 গাড়িতে বিস্ফোরণ ঘটায় বলে সূত্র মারফত জানা গিয়েছে। গাড়িতে দেহাংশ এবং কাটা হাত পাওয়া গিয়েছে। দেহটি উমর মহম্মদের কিনা তা নির্ধারণের জন্য এখন ডিএনএ পরীক্ষা করা হবে।

উমর মহম্মদ ডাঃ আদিলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। তারা দু’জনেই টেলিগ্রামে একটি উগ্র চিকিৎসক দলের সঙ্গে যুক্ত ছিল। সিসিটিভি ভিডিও এবং ছবি অনুসারে, উমর ফরিদাবাদের কাছে বদরপুর থেকে দিল্লিতে গাড়িটি চালিয়ে নিয়ে গিয়েছিল। লাল কেল্লার কাছে একটি পার্কিং লটে তিন ঘন্টারও বেশি সময় ধরে গাড়িটি পার্ক করা ছিল। বিকেল ৩:১৯ মিনিটে গাড়িটি আসে, সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে চলে যায়। সূত্র অনুসারে, উমর এক মিনিটের জন্যও গাড়িটি ছেড়ে যাননি।

দিল্লি ১০/১১ বিস্ফোরণে উমর ছাড়াও আরও তিনজন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে । এরা হল তারিক আহমেদ মালিক, আমির রশিদ এবং উমর রশিদ। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের পাম্পোর থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তারিক এবং আমিরকে শ্রীনগরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উমর রশিদ এখনও পাম্পোরেই রয়েছে। তদন্তে জানা গেছে যে আমির গাড়িটি উমর মহম্মদকে দিয়েছিল। একটি ছবিতে, আমিরকে গাড়ির চাবি ধরে থাকতে দেখা যাচ্ছে। সম্ভবত গাড়িটি কেনার পর ছবিটি তোলা হয়েছিল। ২৭ বছরের আমির রশিদ একজন প্লাম্বার হিসেবে কাজ করত। ৪৪ বছর বয়সী তারিক মালিক পুলওয়ামার একটি ব্যাংকে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিল।

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭