ইসলামাবাদের আদালত চত্বরে বোমা হামলার দায় স্বীকার পাকিস্তানি তালিবানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে বিস্ফোরণের এক দিন পর মঙ্গলবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে ইসলামাবাদ।  আদালত চত্বরে ঘটে বিস্ফোরণটি। তাতেই প্রায় ১২ জনের প্রাণহানি হয়।  জেলা আদালত ভবনের সামনে পুলিশের গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান (টিটিপি)-এর একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার।

মঙ্গলবার পাকিস্তানি তালিবান ইসলামাবাদে ১২ জন নিহত হওয়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করার পরও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের উপর দোষ চাপানোর চেষ্টা করেছেন। শেহবাজ সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে পাকিস্তানি তালিবানকে “ভারত-স্পন্সরিত সন্ত্রাসী প্রক্সি” বলে উল্লেখ করে বলেছেন, “এই হামলাগুলি পাকিস্তানকে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারত এই হামলা চালাচ্ছে।” ভারত পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া না জানালেও অতীতে পাকিস্তানের এই ধরনের দাবিকে খারিজ করে দিয়েচঝে নয়াদিল্লি।

মঙ্গলবার  রাজধানী ইসলামাবাদের জি-১১ জুডিশিয়াল কমপ্লেক্সে এই হামলা হয়েছে।  পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, হামলাকারী পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে আইনজীবী ও পথচারী রয়েছেন বলে জানান তিনি। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাকিস্তানে অন্যতম বড় হামলা।

এই হামলার পর ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসলামাবাদ এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন। খাজা আসিফ আফগান তালিবান সরকারকে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেন। এক সাক্ষাৎকারে আসিফ ভারত ও আফগানিস্তানকে যে কোনও দুঃসাহসিক কাজের বিরুদ্ধে সতর্ক করে বলেন, “পাকিস্তানকে একই মুদ্রার মতো করে প্রতিশোধ নিতে হবে।” অর্থাৎ যেভাবে পাকিস্তানে হামলা হচ্ছে সেভাবেই ভারত ও আফগানিস্তানেও হামলা চালানো হবে। পাক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে হামলার পর আফগানিস্তানের অভ্যন্তরে সীমান্ত পারাপারের সম্ভাবনা “উড়িয়ে দেওয়া” যায় না।

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী