দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি বোমা হামলায় অভিযুক্ত উমর নবীর বাড়ি উড়িয়ে দিল সেনা

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সড় বার্তা দিল ভারত। দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল চিকিৎসক উমর নবী। পুলওয়ামার বাসিন্দা ছিল সে। এই মুহূর্তে সমগ্র ভারতবাসী ক্রোধ গিয়ে পড়েছে উমর এবং তার পরিবারের দিকে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় অভিযান চালিয়ে ভারতীয় সেনা জৈশ-ই-মহম্মদের ডাক্তার মডিউলের সদস্য দিল্লি সন্ত্রাসী হামলায় গাড়ি বোমা হামলাকারী উমর নবীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। আশপাশের বাসিন্দাদের বাসিন্দারা যাতে ক্ষতিগ্রস্ত না হন তার জন্য শুক্রবার নিরাপত্তা বাহিনী পুলওয়ামায় উমরের বাড়িতে খুব সাবধানে ধ্বংসযজ্ঞ চালায়। কর্তৃপক্ষ জানিয়েছে যে চলমান তদন্তের অংশ হিসেবে বাড়িটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ধ্বংস করা হয়েছে। মধ্যরাত্রে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।

সোমবারের লাল কেল্লা বিস্ফোরণে জড়িত হুন্ডাই আই২০ গাড়িটি কাশ্মীরের চিকিৎসক ডাঃ উমর-উন-নবী চালাচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। হামলায় তার ভূমিকা ঠিক কী ছিল তা এখনও তদন্তাধীন। বিস্ফোরণের পর, জম্মু ও কাশ্মীর পুলিশ রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে। এর মধ্যে উমরের পরিবারের তিনজন সদস্যও রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে ফরিদাবাদ সন্ত্রাসী মডিউল উন্মোচিত হওয়ার পর আটক কাশ্মীরের আরও দুই ডাক্তারের সঙ্গে উমর যোগাযোগ রেখেছিল। তাদের কাছ থেকেই ২,৯০০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা  হয়েছে।বিস্ফোরণস্থল থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে উমরের মায়ের ডিএনএ নমুনা মিলে যাওয়ার পর তার পরিচয় নিশ্চিত হয়। একসময় উমর ছিল মেদফহাবী, উদারচেতা মানুষ। গত দু বছর ধরে সে খানিক কট্টরপন্থী হয়ে পড়ে। সামাজিক প্ল্যাটফর্মে একাধিক ভারত সম্পর্কিত উগ্র বার্তা ছড়ানো হয় যে সকল গ্রুপে সেগুলিতে যোগদান করেছিলেন উমর।

ডাঃ উমর নবী, ডাঃ মুজাম্মিল আহমেদ গণাই এবং ডাঃ শাহীন সঈদ তাদের যাবতীয় ষড়যন্ত্র পরিকল্পনা করত সুইজারল্যান্ড-ভিত্তিক এনক্রিপ্ট করা প্ল্যাটফর্ম থ্রিমার মাধ্যমে। উমর অভিযানের কিছু অংশ পরিচালনা করার জন্য কয়েকজন সদস্য নিয়ে একটি ছোট সিগন্যাল গ্রুপ গঠন করেছিল।পুলিশ জানিয়েছে এই দলটি ২৬ লক্ষ টাকারও বেশি নগদ সংগ্রহ করেছিল। তারপর সেই অর্থ উমরের হাতে তুলে দিয়েছিল। তদন্ত অনুসারে, গুরুগ্রাম, নুহ এবং আশপাশের এলাকার সরবরাহকারীদের কাছ থেকে প্রায় ২৬ কুইন্টাল NPK সার কিনতে এই অর্থ ব্যবহার করা হয়েছিল। এর মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। অন্যান্য রাসায়নিকের সঙ্গে মিশ্রিত NPK ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস তৈরির জন্য এক প্রধান উপকরণ। প্রায় আটজন সন্দেহভাজন দুজন করে বিভক্ত হয়ে ভারতে চারটি শহরে একসঙ্গে বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ