নলহাটিতে শ্যুটআউট! স্ত্রীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি স্বামীর, গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নলহাটি : বীরভূমের নলহাটিতে স্ত্রীকে লক্ষ্য করে গুলি স্বামীর। গুলি করে স্ত্রীকে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গুলিতে গুরুতর জখম হয়েছেন মহিলা। জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে সীমা খান নামে মহিলাকে। তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে শনিবার রাতে সীমা খান নামে এক মহিলা বাড়ি ফিরছিলেন। নলহাটির পাকুরতলা এলাকায় একটি বিউটি পার্লার চালান তিনি। সেই পার্লার বন্ধ করে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় পুলিশে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে রামপুরহাচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ এবং রামপুরহাট এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

মহিলার অভিযোগ, কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে তাঁর বিবাদ চলছিল। এদিন বাড়িতে ঢোকার আগে কয়েকজন তাঁকে ঘিরে ধরে।সকলের মুখে কাপড় বাঁধা ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অপ্রত্যাশিত এই গুলিবর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে রামপুরহাট পুলিশ। মহিলাকে আচমকা কেন গুলি করা হল সেই বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। গুলি করার পিছনে শুধুই বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে সেটা জানতে চাইছে রামপুরহাট থানার পুলিশ।

বাড়ল না জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা