Loading live market data...
Loading active stocks...
Connecting...

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে বাংলাদেশের প্রথম সারির এই অভিনেত্রীর বিরুদ্ধে। ঢাকার একটি আদালত মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে  পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার নামে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি এবং ভয় দেখানোর অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

মেহজাবিন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে হওয়া মামলার জন্য আদালতে হাজিরা দেওয়া কথা থাকলেও তারা হাজিরা দেননি। এমনটাই জানা গিয়েছে আদালত সূত্রে। হাজিরা এড়ানোর পরেই ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া। অভিযোগ উঠেছে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভিযুক্ত মেহজাবিন চৌধুরীর বাদীর সঙ্গে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেয়। তারপরে ব্যবসা শুরু না করলে বাদী মেহজাবিন ও তার ভাইয়ের থেকে টাকা চাইলে পরে টাকা দেওয়া হবে জানানো হয় এবং তারপর হুমকি দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয় এবং সেখানে এলে মেহজাবিন ও তার ভাইসহ আরো অজ্ঞাত পরিচয়ের কয়েকজন তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি এরপর তাদের বাড়ির সামনে দেখা গেলে খুন করারও হুমকিও দেওয়া হয়। তারপরেই থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করতে নির্দেশ দেয়। সেই মতই বাদী ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভনেত্রী।স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী জানিয়েছেন এই অভিযোগ ভিত্তিহীন। পোস্টে তিনি অভিনেত্রী লিখেছেন, ‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।”

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি