জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, জগদ্দল: উত্তর ২৪পরগনা জেলার জগদ্দলের বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০০০০ টাকা তোলা নেবার অভিযোগ উঠলো RSS ব্যারাকপুরের আহ্বায়ক ইন্দ্রনাথ রায়ের(Indranath Roy) বিরুদ্ধে। যদিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ ইন্দ্রনাথ। মুখে কুলুপ RSS এর অন্যান্য নেতাদের।নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের প্রতারিত বিপ্লব ঘোষের। এই ঘটনায় মজা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।টাকা নিয়ে জগদ্দল মণ্ডলকে সভাপতির পদ পাইয়ে দেবার অভিযোগ উঠল আর.এস.এস এর ব্যারাকপুর সাংগঠনিক আহবায়ক ইন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুললেন জগদ্দলের বিজেপির সক্রিয় কর্মী বিপ্লব ঘোষ(Biplab Ghosh) নিজেই।

বিপ্লব ঘোষ প্রতারণার ঘটনায় নোয়াপাড়া থানায়(Noapara P.S.) অভিযোগ দায়ের করেছেন। বিপ্লব ঘোষের অভিযোগ তাকে বিজেপির মণ্ডল সভাপতি করার জন্য এবং তাদের সাংগঠনিক ঝামেলায় তার বিরুদ্ধে পুলিশের মামলা তুলে নেওয়ার জন্য ৩০০০০ টাকা তোলা নিয়েছেন স্থানীয় জনৈক আরএসএস নেতা। কিন্তু এই তোলা নিয়েও ইন্দ্রনাথ কোন কাজ করেন নি।উপরন্তু তার নির্বাচিত মন্ডল সভাপতির পদ থেকে ইন্দ্রনাথ তা বাদ দিয়ে দিয়েছেন। যদিও ইন্দ্রনাথ  তার এই ৩০০০০/- টাকা ফেরত না দেন তাহলে তার বিরুদ্ধে আইনি মামলা লড়বেন।

তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি আর.এস.এস এর ব্যারাকপুর শাখার আহবায়ক ইন্দ্রনাথ ।তিনি জানান,এই বিষয়ে তিনি আইনি লড়াইয়ের পথে যাবেন।তবে এই ঘটনায় মজা নিচ্ছে তৃনমুল।ভাটপাড়ার তৃনমুল কনভেনার দেবজ্যোতি ঘোষ জানান, এটা বিজেপির কালচার।টাকা নেওয়ার প্রথা বিজেপি এবং আর,এস,এস এর মধ্যে অভ্যাস হিসেবে আছে।৬ মাস পরে দলটাই উঠে যাবে এই রাজ্য থেকে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি