শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টাকার লোভ ও খাবারের প্রলোভন দেখিয়ে চার নাবালিকাকে অসমে পাচারের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। শিলিগুড়ি জংশন স্টেশন(Siliguri Junction Station) থেকে উদ্ধার হয় জ্যোৎসলাময়ী স্কুল ও শিলিগুড়ি গার্লস’ হাইস্কুলের চার ছাত্রী।অভিযোগ, জ্যোৎসলাময়ী স্কুলের সামনে কয়েকদিন ধরে এক মহিলা ঘোরাফেরা করছিলেন। তার মাধ্যমেই তিন নাবালিকার সঙ্গে যোগাযোগ হয়। পরে শিলিগুড়ি গার্লস’ হাইস্কুলের(Siliguri Girl’s High School) আরও এক পড়ুয়াকেও টাকার প্রলোভন দেখিয়ে দলে টেনে নেওয়া হয়। পরিবার সূত্রে অভিযোগ, চারজনকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

স্টেশনে টিকিট কাটার সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। শিলিগুড়ি থানায় নিয়ে গিয়ে নাবালিকাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই পাচারের বিস্তারিত তথ্য শোনা হয়।দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার জানান, শিলিগুড়িতে মানবপাচারের ঘটনা বাড়ছে। তাই বিভিন্ন ক্যাম্প, সচেতনতা কর্মসূচি ও সতর্কবার্তা আরও জোরদার করা হবে।পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যে দুটি স্কুলের ছাত্রীদের এই ভিন রাজ্যে পাচারের চেষ্টা হচ্ছিল সেই স্কুলগুলিতে সচেতনতা ক্যাম্প করবে পুলিশ।

অভিভাবকদের ও সচেতন হওয়ার বার্তা দিয়েছে প্রশাসন। এই চক্রের সন্ধানে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান।মানবপাচার রোধে কড়া নজরদারির আবেদন।ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুলগুলিতে লাগাতার এই ট্রাফিকিং(Tafficking) এর ঘটনা রোধে পুলিশ অফিসাররা জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন। স্কুলের ছাত্রীদের এই ধরনের পাচার চক্রের হাত থেকে নিজেদের বাঁচাতে ক্যারাটে সহ নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মোবাইল ব্যবহারে ও সতর্ক থাকতে ছাত্রীদের পুলিশের পক্ষ থেকে একটানা সচেতনতা প্রচার চালানো হচ্ছে। এর আগেও শিলিগুড়িতে নাবালিকাদের পাচারের ঘটনা রুখতে সক্ষম হয়েছিল পুলিশ।

‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

ঝালদায় বেআইনি তেলের কারবারে বড়সড় সাফল্য, গ্রেফতার ২

গরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

‘২০১৪ সালের পরেই ভারত জেগে উঠেছে’, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসায় তুষার কাপুর

২৪ বছর বাদে ইউনিটি কাপে জামাইকার মুখোমুখি ভারত

আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

লিচু দিয়ে এমন সুস্বাদু ৮ পদ বানানো যায় আগে জানতেন? রইল সহজ রেসিপি

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ