পুলিশি তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় সাফল্য এল জঙ্গিপুর জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশের ঝুলিতে। বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জের ডাকবাংলা ১২ নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় দু কেজি হেরোইন বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয় দুই যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোহেল রানা এবং জার্জিস ইসলাম। দু’জনেই মালদহ জেলার বৈষ্ণবনগর থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে এসে ডাকবাংলা হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল সোহেল রানা ও জার্জিস ইসলামের। আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। সেই সূত্র ধরেই গোপন নজরদারি চালাচ্ছিল সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দু‘জনকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা।

তল্লাশি চালাতেই মেলে প্রায় দুই কেজি হেরোইন, আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় কোটি টাকা। সঙ্গে থাকা আরও কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মনে করা হচ্ছে, একটি বড় মাদক চক্রের সঙ্গেই যুক্ত ছিল ধৃতরা। বুধবার সামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন। তিনি জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দু‘জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকচক্রের সঙ্গে জড়িতদের খোঁজ করা হচ্ছে। বুধবারই ধৃতদের বহরমপুর আদালতে পাঠানো হয় সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। এদিকে হেরোইন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী