ঘুগনি খেতে গিয়ে নিখোঁজ, রেললাইন থেকে উদ্ধার তরুণীর রক্তাক্ত দেহ, চাঞ্চল্য বনগাঁয়

ভয়ানক ঘটনা! বনগাঁ-শিয়ালদহ শাখার সংহতি স্টেশন এলাকায় তরুণীর রহস্যজনক দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রেললাইন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা! বনগাঁ-শিয়ালদহ শাখার সংহতি স্টেশন এলাকায় তরুণীর রহস্যজনক দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রেললাইন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বনগাঁ শিয়ালদা শাখার সংহতি স্টেশন থেকে তরুণীর দেহ উদ্ধার করেছে বনগাঁ জিআরপি থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, মৃত তরুণীর নাম বিথি মন্ডল। বয়স ১৮ বছর। তবে মেয়েটির স্বাভাবিক মৃত্যু হয়নি বলে দাবি পরিবারের। কিন্তু পুলিশ জানিয়েছে, ট্রেনের ধাক্কায় মেয়েটির মৃত্যু হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন। বিথির বাবা জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় ঘুগনি খাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল বিথি।

এরপর স্টেশন চত্বরে ঘুগনি খেয়ে পাশেই একটি চায়ের দোকানে দুই যুবকের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় তাঁকে। তবে স্থানীয়দের থেকে জানতে পেরেছি, ঘটনার সময়ে ওই দুই যুবকের সঙ্গে বচসা বেধেছিল বিথির। তখনই ছিটকে গিয়ে ট্রেনে ধাক্কা লেগে মৃত্যু হয় বিথির। কিন্তু আমার মেয়ের স্বাভাবিক ভাবে মৃত্যু হয়নি। ওই দুই যুবক আবার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ট্রেন লাইনে। আমি এই ঘটনার উপযুক্ত তদন্ত চাইছি। এবং অবিলম্বে তাঁদের দোষীদের শাস্তি চাইছি।’

এই ঘটনায় বিথির পিসি কাঁদতে কাঁদতে জানিয়েছেন, ‘আমার ভাইঝি চিত হয়ে শুয়ে বুক হাত দিয়েছিল। কী করে এভাবে মৃত্যু হল বুঝতে পারছি না। আমার ভাইঝির কখনও খারাপ সঙ্গ ছিল না। আর ওকে যেখান থেকে পাওয়া গিয়েছে, সেখানে কখনও যাইনি। গতকাল বাবার কাছ থেকে পয়সা নিয়ে ঘুগনি খেতে গিয়েছিল সে। ওই ছেলেগুলো ওকে হত্যার জন্যে ডেকেছিল আমার মনে হয়। আমার ভাইঝি পড়াশোনায় খুব ভাল ছিল। NCC করত। অনেক উপরে উঠে গেছিল। তবে ওর মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’ এ বিষয়ে বনগাঁ জিআরপি তে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত