খোয়া গিয়েছিল লক্ষাধিক টাকার সম্পদ, গৃহবধূর ব্যাগ ফিরিয়ে প্রশংসিত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: এক গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রীসহ ব্যাগ দ্রুত উদ্ধার করে আবারও নাগরিক নিরাপত্তায় ভরসা জাগাল মালদহ থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারিয়ে যায়। গৃহবধূ খবর দেন পুলিশে। তদন্তে নেমে মালদহ থানার পুলিশ রাত ১১টার মধ্যেই সেটি মালিকের হাতে ফিরিয়ে দেয়।

সূত্রের খবর, বাচামারি এলাকার বাসিন্দা পায়েল দাস একজন গৃহবধূ। পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড়ে তাঁর বাপের বাড়ি। মঙ্গলবার বাপের বাড়ি যাওয়ার জন্যই রওনা দেন তিনি। পথ চলার সময় তাঁর কাঁধে থাকা ব্যাগ অজান্তেই কোথাও পড়ে যায়। ব্যাগটিতে ছিল বেশ কিছু সোনার গয়না, নগদ টাকা, মোবাইল ফোন ও আলমারির চাবি। সবমিলিয়ে ব্যাগের মধ্যে কমপক্ষে এক লক্ষ টাকার জিনিস ছিল। ব্যাগ হারানোর বিষয়টি যখন পায়েল বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। 

তবে বুদ্ধি করে তৎক্ষণাৎ তিনি মালদহ থানায় যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত নেমে পড়ে তল্লাশি অভিযানে। তাঁদের সক্রিয় প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই সাহাপুর এলাকা থেকে ব্যাগটি উদ্ধার হয়। রাতেই ব্যাগ হাতে ফিরে পান গৃহবধূ। ব্যাগের চেন খুলে দেখেন তাঁর কোনও জিনিসই খোয়া যায়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলেন পায়েল।

শেষে মালদহ থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ভরসা বাড়িয়ে তোলে। মালদা থানার এই দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। বর্তমান সময়ে পুলিশকে যেখানে অধিকাংশ সময় কটাক্ষের শিকার হতে হয় সেখানে এই ধরনের ঘটনা সত্যিই বিরল।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়