দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভূমি দফতরে প্রবেশ করে সাংবাদিক পরিচয় দিয়ে হুমকির অভিযোগ যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি দফতরে ঢুকে হুমকির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সন্দেহ হওয়ায় দফতরে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। থানায় অভিযোগও জানানো হয়। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতারের। ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের চেম্বারে সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের চাঁদরা গ্রামের বাসিন্দা সমীরণ দাস বৈরাগ্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘোঁটে মঙ্গলবার দুপুরে।

অভিযোগ, সমীরণ দাস বৈরাগ্য দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভাতার ভূমি দফতরের আধিকারিক তমাল তরু মিশ্রের চেম্বারে আচমকা ঢুকে পড়ে। তারপরেই ভূমি দফতরের আটকানো অবৈধ বালি বোঝাই দুটি গাড়ি সহ বিভিন্ন বিষয়ে কৈফিয়ত চাইতে থাকে। কথাবার্তার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়তেই আধিকারিক দুই সঙ্গীকে বাইরে যেতে বলেন।

তখনই সমীরণ দাবি করে, ওই দুজন তার ক্যামেরা পার্সন। তার সাংবাদিকতা পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএলআরও । অভিযোগ, সমীরণের কাছে কলকাতার একটি পোর্টাল চ্যানেলের সাংবাদিক পরিচয়পত্র অর্থাৎ প্রেস কার্ড  বুমথাকলেও তিনি সক্রিয়ভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন । তাঁর আচরণে বালি মাফিয়ার যোগ রয়েছে বলে সন্দেহ করা হয় ।

পরিস্থিতি জটিল হয়ে উঠতেই সমীরণ দাস বৈরাগ্যকে অফিসে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিক তমাল তরু মিশ্র। পরে ভাতার থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। সমীরণ দাস বৈরাগ্যের আসল উদ্দেশ্য কী ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ