দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউটিউবে ভিডিও দেখে মনে ঢুকেছিল ভয়, এসআইআর আতঙ্কে বেঙ্গালুরুতে প্রাণ গেল বাংলার পরিযায়ী শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আতঙ্ক ঘিরে ধরেছে মানুষের মনে। ২০০২ সালের লিস্টে নাম না থাকার জন্য কেউ ভয়ে আত্মহত্যা করছেন আবার কারও মৃত্যু হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে। ইউটিউবে ভিডিও দেখে মনে ঢুকেছিল ভয় । সেই ভয় থেকেই এবার বেঙ্গালুরুতে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সেরফুল শেখ হক।  তাঁর বাড়ি মুর্শিদাবাদের নওদা ব্লকের বালি ২ গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে। কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরুতে । এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। পরিবারের তরফে দাবি করা হয়েছে মৃত সেরফুল শেখ হক এসআইআর আতঙ্কে ভুগছিলেন। এই খবর বাড়িতে আসতেই  ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে,  সেরফুল শেখ হক দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বেঙ্গালুরুতে রয়েছেন । পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এসআইআর ঘোষণার পর থেকে তিনি আতঙ্কে ভুগছিলেন। জানা গিয়েছে ২০০২ সালের তালিকায় নাম থাকা নিয়ে একধিক ভিডিও দেখছিলেন তিনি। তাঁর ২০০২ সালের তালিকায় নাম থাকলেও ভিডিও দেখ ভুগছিলেন আতঙ্কে। এমনকি তিনি বেঙ্গালুরু থেকে শ্যামনগর গ্রামের স্থানীয় বিএলওকেও ফোন করেছিলেন। তাঁকে বাংলাদেশে চলে যেতে হবে কিনা তা নিয়েও আতঙ্কের কথা জানিয়েছিলেন বিএলওকে। কোনও সমস্যা হবে না বিএলও এই আস্বাস দিলেও আতঙ্কমুক্ত হননি তিনি। তারপরেই বুধবার ঘটে এই ঘটনা। বুধবার সকালে হঠাৎই তিনি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে তাঁর।

২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকলেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এমন আতঙ্কেই জবুথুবু রাজ্যবাসী।  আতঙ্কে প্রানহানির ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, SIR-এর ফর্ম বিলি করার অতিরিক্ত চাপ সইতে না পেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কয়েকজন BLO এর। তা নিয়েই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। একের পর এক রাজ্যবাসীর মৃত্যুর ঘটনায় এবার তেতে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করএছেন মুখ্যমন্ত্রী।   জানালেন, কমিশনের SIR-এর সিদ্ধান্ত ভুল, অবিলম্বে SIR বন্ধ করা উচিত। রাজ্যে পরপর BLO-এর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। এবং বুধবার নিজের এক্স হ্যান্ডেলে কমিশনকে আক্রমণ করে লিখেছেন, সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই SIR করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে ন্যায়সঙ্গত ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং আরও প্রাণহানির আগে অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারালাম। শ্রীমতি শান্তিমুনি এক্কা, একজন আদিবাসী মহিলা, একজন অঙ্গনওয়াড়ি কর্মী। যিনি চলমান SIR কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। SIR শুরু হওয়ার পর থেকে রাজ্যে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন। কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে। তথাকথিত নির্বাচন কমিশনের আরোপিত অপরিকল্পিত, নিরলস কাজের চাপের কারণে এত মূল্যবান জীবন হারিয়ে যাচ্ছে। আগে যে প্রক্রিয়ায় ৩ বছর সময় লাগত, এখন নির্বাচনের প্রাক্কালে রাজনৈ তাক প্রভুদের খুশি করার জন্য ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে, BLO-দের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বিবেক দিয়ে কাজ করার এবং আরও প্রা

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ