SIR জুজু! ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR ও NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।  কেউ আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন। SIR আতঙ্কে আত্মহননের চেষ্টা করেছিলেন অশোক সর্দার নামে এক ব্যক্তি। তিনি বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রয়েছেন।  

অশোক সর্দারের পরিবার জানিয়েছেন বেশ কিছুদিন ধরে মনমরা হয়ে থাকতেন তিনি। যেদিন থেকে SIR এর ঘোষণা শুরু সেদিন থেকেই তিনি নাওয়া খাওয়া ভুলেছিলেন। পেশায় রিক্সাচালক অশোক সর্দার নাকি সবসময় বলতেন মরে গেলেই ভাল হয়। আসলে ২০০২ সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও তাঁর নিজের নাম ছিল না। এই নিয়েই চিন্তা, তারপরেই আত্মহননের প্রচেষ্টা।

তারপরেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের নীচের রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অশোক সর্দার। পরিবারের সদস্যদের অভিযোগ রেল লাইন থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বুধবার রাত থেকে প্রথমে সেভাবে তাঁর চিকিৎসা করা হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে বছর ষাটের অশোক সর্দারকে। দ্রুত /সুস্থ হয়ে উঠুন ঘরের মানুষটি, এখন এটাই চাইছে পরিবার।  

SIR আতঙ্কে প্রথম আত্মহত্যা করেছিলেন আগরপাড়ার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। তিনি লিখে গিয়েছিলেন NRC আর SIR নিয়ে আতঙ্কিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে প্রদীপ করের নাম থাকলেও অন্য চার ভাই বোন NRC- এর আওতায় ছিল। এই ভয়ই কুরে কুরে খাচ্ছিল প্রৌঢ়কে। তাই শেষ পর্যন্ত, আত্মহননের পথই বেছে নেন তিনি।

মঙ্গলবারই SIR আতঙ্কে মৃত্যু হয়েছে শফিকুল মণ্ডল নামে এক ব্যক্তি। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা শফিকুল মণ্ডলকে গ্রাস করেছিল সরকারি নথিতে ভুল থাকার আতঙ্ক। শফিকুলের পরিবারের দাবি বিগত কয়েক পুরুষ ধরে তাঁরা বাদুড়িয়ার বাসিন্দা। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন শফিকুল। কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিচয়পত্রে যে বয়স দেওয়া রয়েছে তার ব্যবধান প্রথম পক্ষের সন্তানদের থেকে কম। এই নিয়ে নানা প্রশ্ন উঠছিল। কিভাবে ওই নথি ঠিক করবেন, ভুল সংশোধন আদৌ করা যাবে কিনা তা বুঝে উঠতে পারছিলেন না

মৃতের ছেলের দাবি, এই নিয়ে গত ১৫ দিন ধরে নানা জায়গায় দৌড়াদৌড়িও করেছিলেন বাবা। কিন্তু কাজ কিছুই হয়নি। ভয় পেয়ে যান তিনি। এরপর গত কয়েকদিন খাওয়া দাওয়াও যেন ভুলে গিয়েছিলেন। গত ৫-৬ দিন ধরে বারবার খাওয়ার জন্য অনুরোধ উপরোধেও কাজ হয়নি। তার মধ্যে অনেকের মুখে শুনেছিলেন যে এবার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। সেই থেকেই চিন্তিত হয়ে পড়েন প্রৌঢ়। বারবার তাঁকে বুঝিয়েও কোন লাভ হয়নি।

এরপর মঙ্গলবার জীবনের চরম সিদ্ধান্ত নেন শফিকুল মণ্ডল। বাড়ি থেকে কিছুটা দূরে এক নির্জন জায়গায় গিয়ে বিষ খান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অনেক চেষ্টার পরেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। বুধবার মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট মর্গে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়