Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভুয়ো IPS পরিচয়ে প্রতারণার ছক! আলিপুরদুয়ারে ধৃত অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: রাজ্যে ফের গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার। প্রতারণার অভিযোগে আলিপুরদুয়ারে গ্রেফতার বিশ্বজিৎ বিশ্বাস নামে ওই ব্যক্তি। অভিযুক্তকে আদালতেও তোলা হয়েছে।

গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ভুয়ো আইপিএস অফিসারের বিরুদ্ধে। আলিপুরদুয়ারের ট্রান্সপোর্ট বাজার এলাকায় ওই ভুয়ো আইপিএস অফিসারের খোঁজ মিলেছিল। এরপরেই সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারে দুই দিন আগে এসেছিল বিশ্বজিৎ বিশ্বাস। একটি নামি হোটেলে নিজের নাম বদলে থাকতে শুরু করে। কলকাতার সেক্টর ওয়ানের বাসিন্দা বলে নিজেকে পরিচয় দিয়েছিল অভিযুক্ত। তার সঙ্গে ছিল ভুয়ো আধার ও ভোটার কার্ড। নিজেকে আইপিএস অফিসার ও ডিরেক্টার অফ সেন্ট্রাল আইবি হিসেবে পরিচয় দিয়েছিল সে। আলিপুরদুয়ারে গিয়ে একাধিক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে সে। সকলের সঙ্গে সম্পর্ক তৈরীর চেষ্টা করেন তিনি। সেই সময় তার আসল পরিচয় কেউ বুঝতে পারেনি। কয়েকজন ব্যবসায়ীর তার ব্যবহারে সন্দেহ হলে আলিপুর থানার অ্যান্টি ক্রাইম বিভাগের অভিযোগ জানায়। এরপরে শুরু হয় খোঁজ খবর। তখনই সামনে আসে অভিযুক্তের আসল পরিচয়।

নিজেকে দেবব্রত চক্রবর্তী বলে পরিচয় দিয়েছিল সে। এরপরে তার ঘর থেকে তল্লাশি করে একাধিক ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড এবং আইপিএস অফিসারের আইডেন্টিটি কার্ড উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে ভুয়ো পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার ছক কষেছিল সে। কিন্তু পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি।

অন্যদিকে আমডাঙা পুলিশের জালে ভুয়ো নির্বাচনী আধিকারিক। অভিযুক্ত নিজেকে নির্বাচনী আধিকারিক বলে পরিচয় দেয়। কিন্তু বিডিোর সন্দেহ হতেই ধরা পড়ে যায় সে। প্রথমে বিডিও অফিসে ই-মেইলের পর নিজেই হাজির হয় অভিযুক্ত। মুখ্য নির্বাচনী আধিকারিকের সই জাল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী