খামখেয়ালিপনার নাম SIR, নির্বাচন কমিশনের গোঁয়ার্তুমিতে ঝরল ৮ বিএলও’র প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘চোরা কভু না শোনে ধর্মের কাহিনি।’ মুখ্য নির্বাচন কমিশনার (অনেকে বলেন বিজেপির পোষ্যভৃত্য) জ্ঞানেশ কুমার অ্যান্ড গ্যাংয়ের দশা তেমনই। দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার নামে খামখেয়ালিপনা চালিয়ে যাচ্ছেন দিল্লির নির্বাচন সদনের ঠাণ্ডিঘরে বসে জনগনের পয়সায় আরাম ভোগ করা কেষ্টবিষ্টুরা। নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআরের কাজ শেষের জন্য চরম সময়সীমা বেঁধে দিয়েছেন বিএলও-দের। আর ওই মানসিক চাপ না নিতে পেরে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ চাপ না নিতে পেরে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গত ৪ নভেম্বর দ্বিতীয় পর্যায়ের এসআইআর শুরু হওয়ার পরে এখনও পর্যন্ত মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আট বিএলও। সবচেয়ে বেশি প্রাণ ঝরেছে পশ্চিমবঙ্গে। মৃত্যুমিছিলের শেষ কোথায়, কেউ জানেন না। যদিও বিএলও-দের পর পর আত্মহত্যার ঘটনাকে খুব একটা পাত্তা দিতে চাইছেন না নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসআইআর নিয়ে প্রচণ্ড চাপে গত ৯ নভেম্বর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বিএলও নমিতা হাঁসদা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। গত বুধবার (১৯ নভেম্বর) সকালে মালবাজারের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শান্তি মুনি ওরাওঁয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মানসিক চাপ থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন আইসিডিএস কর্মী শান্তি মুনি। র র বিএলও-র দায়িত্ব পালন করছিলেন। গত সপ্তাহেই কেরলের কান্নুরে নিজের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিএলও’র দায়িত্ব পালনকারী আনিস জর্জের। পরিবারের দাবি, মানসিক চাপ না নিতে পেরেই জীবন শেষ করে দিয়েছেন সরকারি স্কুলের কর্মচারি আনিস। গত রবিবার চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন জয়পুরের বাসিন্দা স্কুল শিক্ষক মুকেশ জানগিড়। ৪৫ বছরের মুকেশ পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, ’১২ ঘন্টা কাজের চাপ সামলানো যাচ্ছে না।’ গত ১৯ নভেম্বর রাজস্থানের সোয়াই-মাধোপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিএলও হরিওম ভাইরা। পরিবারের অভিযোগ, এসআইআরের কাজ নিয়ে প্রচণ্ড মানসিক নির্যাতন চালিয়েছেন স্থানীয় তহশিলদার ও মহকুমা শাসক। তালিকা এখানেই শেষ নয়। তামিলনাডুর কুম্ভকোণমে এক অঙ্গনওয়াড়ি কর্মী ৪৪টি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। গুজরাতের খেড়াতেও মানসিক চাপের জেরে মারা গিয়েছেন এক বিএলও। মৃত্যুমিছিলে সর্বশেষ সংযোজন গুজরাতের সোমনাথ জেলার কোডিনার তালুকের ছারা গ্রামের বাসিন্দা অরবিন্দ বাধের। পেশায় শিক্ষক বছর চল্লিশের অরবিন্দের মর্মান্তিক পরিণতির খবর জানতে পেরেই ক্ষোভে ফুঁসছেন এসআইআরের কাজে নিযুক্ত শিক্ষক সম্প্রদায়।ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এসআইআরের কাজ আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ শিক্ষক মহা সঙ্ঘ।

দেশে বর্তমানে যে ১২ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চলছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাতও। যদিও ওই রাজ্যে সামনের বছর বিধানসভার ভোট নেই। এসআইআরের কাজের জন্য কমিশন কর্তাদের হুমকি আর চোখ রাঙানিতে চরম বিপাকে পড়েছেন বুথ লেভেল অফিসারের দায়িত্ব সামলানো শিক্ষক-সহ সরকারি কর্মচারিরা। গুজরাতের সোমনাথ জেলার কোডিনার তালুকের ছারা গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক বছর চল্লিশের অশোক বাধের বিএলও’র দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু কাজের প্রচণ্ড চাপে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর আগে স্ত্রী সঙ্গীতাকে উদ্দেশ্য করে একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন তিনি। তাতে অরবিন্দ লিখেছেন, ‘আমার দ্বারা আর এসআইআরের কাজ হবে না। গত কয়েকদিন ধরেই কাজের চাপে মানসিক অশান্তি ও ক্লান্তি বোধ করছি। তুমি নিজের আর আমাদের ছেলের খেয়াল রেখো। আমি তোমাদের দুজনকেই ভীষণ ভালবাসি। কিন্তু এখন আমি অসহায়। আমার কাছে আর বিকল্প কোনও পথই খোলা নেই। আমার ব্যাগেই এসআইআর সংক্রান্ত যাবতীয় কাগজপত্র রয়েছে। ওই নথিগুলি স্কুলে জমা করে দিয়ে এসো।’ এর পরেই অরবিন্দ ইংরেজিতে লিখেছেন, ‘I am very sorry my dear wife Sangita and my loving dear son krishay।’

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের