ভাতার একাংশ মিলবে অগ্রিমে, BLO দের উৎসাহ দিতে এবার নয়া পদক্ষেপ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হওয়ার পর থেকেই বারবার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের উপর চাপের অভিযোগ আসছে। বহু জায়গায় SIR-এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে, কোথাও আবার বাধ্য হয়ে বেছে নিচ্ছেন আত্মহননের পথ। ফলে চাপ বাড়ছে নির্বাচন কমিশনের ওপর। শুধুমাত্র বাংলা নয়, বাংলার বাইরেও বিএলওদের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদিকে নির্বাচন কমিশনও বুঝতে পারছে যে বিএলওরা যদি এরপর কাজ করতে না চান তাহলে এত বিপুল সংখ্যক কাজ শেষ করা কখনওই সম্ভব হবে না।

এই অবস্থায় BLO-দের উৎসাহ জোগাতে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে SIR-এর কাজ শেষ করার জন্য BLO-দের প্রাপ্ত ভাতার একাংশ অগ্রিম হিসেবে দেওয়া হবে। সেই ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হচ্ছে। পাশাপাশি ফর্ম ডিজিটাইজেশনের জন্য যে মোবাইল ডেটা প্যাক খরচ হচ্ছে সেই বাবদ দেওয়া হবে আরও এক হাজার টাকা, যাতে অবিলম্বে এই কাজ করে নেওয়া যায়। বিএলওদের মনোবল বৃদ্ধির জন্য আরও একটি পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। বলা হচ্ছে, যারা ভাল পারফরম্যান্স করবেন তাঁদের ‘হিরোস অফ SIR’ বলে প্রচার চালাবে কমিশন।

এর আগে BLO দের অসুস্থতা, মৃত্যু বা আত্মহত্যার ঘটনা নিয়ে বারবার সরব হয়েছে শাসক দল। সিপিএম কংগ্রেস কমিশনের কাছে দাবি করেছে BLO দের উপর এই অত্যাধিক চাপ দেওয়া বন্ধ হোক। পাল্টা বিজেপির দাবি, BLO দের অসুস্থতা বা মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকার। এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যে চাপ ক্রমাগত বাড়ছে কমিশনের ওপর। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে BLO দের ডেটা ডিজিটাইজেশনের কাজও শেষ করতে হবে। এই অবস্থায় BLO র মধ্যে উৎসাহ বৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিইও দফতর।

জানা গিয়েছে যারা সারা বছর BLO-এর ভূমিকা পালন করেন তাদের এই কাজের জন্য বছরে ১২ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি যারা SIR এর কাজ করছেন তাদের আরও ৬০০০ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০০০ টাকা করে যাতে অগ্রিম এই ৮০,৬৮১ জন BLO’র কাছে পৌঁছে দেওয়া যায় সেই প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্য সরকারের কাছে। অনুমোদিত হয়ে যাওয়ায় এই সপ্তাহ থেকেই BLO দের অগ্রিম টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

ডেটা ডিজিটাইজেশনের জন্য মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হয়। অনেক BLO জানিয়েছিলেন এতে তাদের অতিরিক্ত নেট খরচ হচ্ছে। সম্পূর্ণ নিজের খরচে সেই নেট ভরতে হচ্ছে। কমিশন বুঝতে পারছে BLO দের পাশে দাঁড়ানো প্রয়োজন। এক্ষেত্রেও তাই তাদের সমস্যা দূর করতে ১০০০ টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই সপ্তাহ থেকেই BLO দের নিয়ে ‘হিরোজ অফ SIR’ বলে একটি প্রচার সোশ্যাল মিডিয়ায় চালানো হবে। BLO রা কীভাবে সারা দিন সারা রাত পরিশ্রম করে SIR এর কাজ করছেন তা জন্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত BLO দের পারফরম্যান্স সবচেয়ে ভাল। তাঁদের ছবি, তাঁদের কথা দিয়ে প্রচার চালানো হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?