আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনীহা কেন, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। সিইও দফতরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ করা হল? তাঁর দাবি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দু’টি বিশেষ বিষয় নিয়ে এই জরুরি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে লেখা হয়েছে, “চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন রাজ্যের CEO। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানোর কথা বলা হয়েছে। অথচ CEO অফিস ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়েছে এবং ৫০ জন সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগের কথাও বলেছেন।” এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর আরও প্রশ্ন, “ইতিমধ্যেই জেলায় এই কাজ চলছে, নতুন করে কী প্রয়োজন পড়ল? বাইরের এজেন্সিকে দিয়ে পুরো এক বছরের জন্য একই কাজ করানোর উদ্যোগ নেওয়ার কী প্রয়োজন পড়ল CEO-র ?”

এর আগে গত ২০ তারিখ মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে বিএলওদের উপর চাপ প্রয়োগের অভিযোগ আনেন। তাঁর বক্তব্য ছিল বিএলওদের উপর অমানবিক চাপের অভিযোগ আনা হচ্ছে। সেদিন মুখ্যমন্ত্রী লিখেছিলেন, “চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে পরিস্থিতি গভীর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তাই আমি আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি। বিএলও এবং নাগরিকদের উপর যেভাবে এই অনুশীলন চাপিয়ে দেওয়া হচ্ছে তা কেবল অপরিকল্পিত এবং বিশৃঙ্খলই নয়, বিপজ্জনকও। যথাযথ মৌলিক প্রস্তুতি, পর্যাপ্ত পরিকল্পনা বা স্পষ্ট যোগাযোগের অভাব প্রথম দিন থেকেই এই প্রক্রিয়াটিকে পঙ্গু করে তুলেছিল।”

বিএলওদের পাশে থেকে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “আমি আপনাকে অনুরোধ করব জোর করে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা বন্ধ করার জন্য। দয়া করে যথাযথ প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করে এবং সময়সীমা পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিন। যদি এখুনি এই পন্থা সংশোধন না করা হয়, তাহলে বিএলও এবং নাগরিকদের জন্য পরিণতি মারাত্মক হবে। নির্বাচনী প্রক্রিয়া এবং আমাদের গণতান্ত্রিক কাঠামোর অখণ্ডতা রক্ষা করার জন্য এই হস্তক্ষেপ কেবল প্রয়োজনীয় নয় বরং অপরিহার্য” জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ উত্তর দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, ধুন্ধুমার রামপুরহাটে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ