ফের ব্লু লাইনে ব্যহত মেট্রো পরিষেবা, ৪০ মিনিট পর স্বাভাবিক

Share:

নিজস্ব প্রতিনিধি : অফিস টাইমে ফের ভোগান্তির শিকার মেট্রোযাত্রীরা। মঙ্গলবার সকালে ব্লু লাইনের ডাউন লাইনে ৪০ মিনিটের জন্য বন্ধ ছিল পরিষেবা। দমদম স্টেশনের ডাউন লাইনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় বিপত্তির সূচনা। পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। যদিও ৪০ মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গিয়েছে এদিন সকাল ১১:৩০ টা নাগাদ দমদম স্টেশনে মেট্রো ঢুকতেই এক ব্যক্তির ধাপ দেয়। ট্রেনের গতি কম থাকায় সতর্কতার কারণে চালক ব্রেক কষেন‌। এরপরেই ওই ব্যক্তিকে ট্র্যাক থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মেট্রো লাইনের ঝাঁপ দেওয়ার কারণে ব্লু লাইনের ডাউন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়ে যায়। যখন ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট চরম সমস্যায় ফেলে যাত্রীদের। সকাল থেকেই সমস্ত মেট্রো স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় দেখতে পাওয়া যায়। দ্রুত গন্তব্য পৌঁছানোর জন্য মেট্রোর উপরেই অনেকে ভরসা করে। সেখানেই দাঁড়িয়ে চল্লিশ মিনিট মেট্রো বন্ধ থাকলে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।

মঙ্গলবার সকালে দমদম স্টেশনে পৌঁছেছিলেন অফিস যাত্রীরা। আচমকাই মেট্রো ঢুকতেই ঝাঁপ। মেট্রোর গতি খুব কম থাকায় চালক সঙ্গে সঙ্গে ব্রেক কষায় বিপদ থেকে রক্ষা কিন্তু তারপরেও ডাউন লাইনে পরিষেবা ব্যহত হয়েছে। গিরীশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চালু রাখা হয়েছিল। যদিও ৪০ মিনিট পর গোটা ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় ক্ষোভ যাত্রীদের। তাঁদের অভিযোগ, মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ