একজনের গায়ে আঁচড় লাগলে, আমার গায়ে লাগবে,পাল্টা প্রত্যাঘাত হবে ,হুংকার মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: ভয় পাবেন না। একজনের গায়ে আঁচড় লাগলে, আমার গায়ে লাগবে। বাংলাতে আঘাত করলে,পাল্টা প্রত্যাঘাত হবে। মঙ্গলবার বনগাঁয় মতুয়াগড়ের জনসভা থেকে হুংকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের । অভিযোগ,নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে। কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha) যা বলছে তাই শুনছে নির্বাচন কমিশন। আমরা একবারও বলিনি এস আই আর করতে হবে না। আমরা বলেছি একজন প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। নির্বাচন কমিশন ঠিক করে দিচ্ছে সরকারের কাজ কি হবে। সেটা হতে পারে না। প্রথমে বলল আধার কার্ড এখন বলছে তা নয় প্যান কার্ড হবে না লক্ষীর ভান্ডার কার্ড হবেনা। সবটাই ইয়েস পাপা, ইয়েস পাপা, বিজেপি ছাড়া নো পাপা।মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না নিয়ে ‘মামা – ভাগ্নে ‘বলে কটাক্ষ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন মঙ্গলবার সকাল দশটার সময় জানানো হয় তার যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হেলিকপ্টারে বনগাঁতে যাওয়ার কর্মসূচি ছিল তাতে হেলিকপ্টার পাওয়া যাবে না। কিন্তু এইভাবে তাকে আটকে রাখা যাবে না। হেলিকপ্টার বন্ধ করে দিলেও তার রাস্তা বন্ধ করে দিলেও তিনি যেভাবে পথে নেমে সংগ্রাম করেছেন সেভাবেই রাস্তায় নেমে রাস্তা খুঁজে নেবেন। নির্বাচন কমিশনের কাজের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন, এস আই আর করতে অন্তত তিন বছর সময় লাগে। নির্বাচনের দু মাস আগে তড়িঘড়ি এস আই আর করার প্রয়োজন হল কেন?

মুখ্যমন্ত্রী বলেন,একটা মজার ব্যাপার হল , মঙ্গলবার সকাল দশটার সময় জানানো হল হেলিকপ্টার যাবে না। এতে আরো ভালো হলো, রাস্তায় আস্তে আস্তে বহু মানুষের সঙ্গে সড়ক পথে আমার দেখা হল ।জনসংযোগ হল। নির্বাচন এখনো অনেক দূরে ।কিন্তু সংঘাত শুরু হয়ে গেছে। আমি খুব প্রয়োজন ছাড়া হেলিকপ্টার ব্যবহার করি না। প্রথমে বনগাঁতে জনসভা তারপর ঠাকুরনগরে মিছিল তাই হেলিকপ্টারে কর্মসূচি ঠিক হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেলিকপ্টার নেওয়া আছে ভাড়া করে। মঙ্গলবার বনগাঁয় মতুয়াগবড়ের জনসভা থেকে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো। বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ছোটবেলা থেকে ছাত্র পরিষদ করে আসা লোক। নারী শক্তির প্রতিনিধি হিসেবে আমি এখানে আছি ভোট শুরু হলো না সংঘাত শুরু হয়ে গেল। বনগাঁর সভা থেকে বিজেপিকে মঙ্গলবার এই ভাবেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা ইচ্ছে আপনারা তাই করুন, আমার কিছু যায় আসে না। সারা জীবন আমি সংগ্রাম করে এসেছি। রাস্তায় নেমেই আমি সংগ্রাম চালিয়ে যাব। রাস্তাই আমাকে রাস্তা দেখাবে। বিজেপিকে বলি আমার সাথে খেলতে এসো না। মঙ্গলবার কপ্টারের বদলে সড়কপথে বনগায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে আধার কার্ড হবে বলল। আধার কার্ড তৈরি করতে টাকা নিল। আমাকেও আধার কার্ড তৈরি করতে হয়েছে ।আধঘন্টা সময় দিতে হয়েছে।

এখন বলছে স্বাস্থ্য সাথী কার্ড হবে না, প্যান কার্ড হবে না। ইয়েস পাপা ইয়েস পাপা বিজেপি ছাড়া নো পাপা। এস আই আর করতে তিন বছর সময় লাগে। নির্বাচন কমিশন নিরপেক্ষ একটি সংস্থা। কিন্তু নির্বাচন কমিশন এখন সরকারের সমস্ত কিছু ঠিক করছে নির্ধারণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি নিজের মত ধর্ম সাজাচ্ছে। ধর্মের নামে অধর্ম করছে ।মানুষকে শঙ্কিত করছে। বাংলা বিজেপির চাই। আগে ইতিহাসকে ভালো করে জানো। স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল তার মধ্যে বাংলা ,পঞ্জাব রয়েছে। যারা ছোটবেলা থেকে বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত তারা আজকে হঠাৎ ভাষাটাকে পরিবর্তন করবে কি করে? মতুয়াগড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন বিজেপিকে। একেক জায়গায় ভাষার টান আলাদা। অশোকনগরের যে টান, বনগাঁতে অন্য টান, হাবড়াতে আবার অন্য টান। আজকে ভয় দেখাচ্ছে বিজেপি। কিন্তু আমি পরিষ্কার বলতে এসেছি, ভয় পাবেন না। যারা এখানকার প্রকৃত ভোটার, যারা ভোট দিয়েছেন, আগে যারা ২০২৪ সালে ভোট দিয়েছেন ,সেই লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে সরকার বাতিল হয়ে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন এতদিন তুমি এসআইআর করার সময় পেলে না? নির্বাচনের ২মাস আগে এসআইআর করতে হল। এলাকা এলাকায় গিয়ে বিজেপি ধর্মের নামে ফর্ম বিলি করছে। ক্যা ক্যা করে চিৎকার করছে। কোন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় স্পষ্ট। সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় ।মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপির কথায় কমিশন চলছে।

আমার কথা শুনে আপনাদের কোন কিছু করতে হবে না আপনারা নিজেদের বুদ্ধি প্রয়োগ করুন এবং যাচাই করে দেখুন CAA মাধ্যমে ফরম পূরণ করলে আপনি বাংলাদেশ নাগরিক ভারতীয় নাগরিক হিসেবে আবেদন জানাচ্ছেন এটা প্রমাণ হয়ে যাবে। বারবার মুখ্যমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ ভয় পাবেন না। ভয় পাবেন না আতঙ্কিত হবেন না। আপনাদের তাড়াতে আমি দেবো না বিজেপি ধর্ম নিয়ে খেলছে ভয় দেখাচ্ছে ।বাংলা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। অসমে এস আই আর হচ্ছে না। রাজস্থানে কিছু হচ্ছে না। জোর করে বাংলা নিতে হবে রক্তচক্ষু দেখানো হচ্ছে। কিন্তু এই মাটি আপনাদের রক্ত চক্ষুকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারোর গায়ে কোন হাত দিতে আমরা দেব না। মতুয়া মহা সংঘ থেকে ১০০ টাকার বিনিময় একটি স্লিপ দেয়া হচ্ছে বলা হচ্ছে এই স্লিপ নিয়ে গেলে নাগরিক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এরকম কোন নিয়ম নির্বাচন কমিশনের গাইডলাইনে কি লেখা আছে?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ