বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ঝাড়খণ্ডের আল্পনার মস্তিষ্কে টিউমারের জটিল অস্ত্রোপচার সফল

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল জটিল অস্ত্রোপচার করে রাজ্যে নজির গড়ল। ঝাড়খণ্ডের বাসিন্দা আলপনা মাহাতোর মাথায় একটি বড় টিউমার ধরা পড়েছিল। সেটি অপারেশন করে আলপনাকে প্রাণে বাঁচালেন বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা। অস্ত্রপচারটি হয় ১৭ নভেম্বর। গত এক মাস ধরে ঝাড়খণ্ডের (Jharkhand)পূর্ব সিংভূম জেলার আলপনার শরীরে ভারসাম্য ছিল না। জল খেতেও সে পাচ্ছিলেন না। পরিবারে তরফ থেকে প্রথমে ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অবশেষে তাকে নিয়ে আসা হয় এই রাজ্যের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে(Bakura Samillani Hospital)। বাঁকুড়ার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আলপনার মস্তিষ্কে বড় আকারের যে একটি টিউমার রয়েছে তা ধরা পড়ে।

অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। রীতিমত ঝুঁকি নিয়ে অপারেশন করে হাসপাতালে চিকিৎসকরা বড় সাফল্য পান। হাসপাতালে নিউরো সার্জেন চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের (Chirantan Bandopadhay)নেতৃত্বে মেডিকেল টিম গঠন করে এই অস্ত্রপচার করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল সহ একাধিক সরকারি হাসপাতালে অত্যাধুনিক পরিকাঠামো না থাকলেও সেখানকার চিকিৎসকরা অত্র পচারে নানা ধরনের অসাধ্যকে সাধন করে থাকেন। জটিল এই অস্ত্রোপচার করে মরণাপন্ন আলপনা কে সুস্থ করে তুলেছেন চিকিৎসকরা। বেশ কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখার পর এবার চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন আর কিছুদিনের মধ্যেই তাকে ছুটি দিয়ে দেবেন। আলপনা ফিরে যাবেন ঝাড়খণ্ডে তার বাড়িতে।

সার্জেন চিরন্তন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রোগীর সেরিব্রামে বড় আকারে টিউমার ছিল অস্ত্রোপচার অত্যন্ত জটিল ছিল এই ধরনের অপারেশন বাঁকুড়া কেন অনেক বড় হাসপাতালে হয় না ।ভবিষ্যতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে এরকম জটিল অস্ত্রোপচার সফলভাবে হোক এটাই তিনি চান। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সুপার অর্পণ গোস্বামী জানিয়েছেন বর্তমানে যা পরিকাঠামো রয়েছে তা দিয়ে এই জটিল অস্ত্রপাচার সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালোভাবে এই ধরনের জটিল অপারেশন যাতে করা যায় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উন্নত পরিকাঠামোর আবেদন জানানো হয়েছে।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর