দিল্লি বিস্ফোরণে জড়িত উমর উন নবীকে আশ্রয় দেওয়ার অভিযোগে ফরিদাবাদে গ্রেফতার আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি: লাল কেল্লার কাছে দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িত আত্মঘাতী বোমা হামলাকারী উমর উন নবীকে আশ্রয় দেওয়ার অভিযোগে ফরিদাবাদের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ফরিদাবাদের ধৌজের বাসিন্দা অভিযুক্ত শোয়েব এই মামলায় গ্রেফতার হওয়া সপ্তম ব্যক্তি। এনআইএ জানিয়েছে, ১০ নভেম্বরের আত্মঘাতী বোমা হামলার ঠিক আগে সে উমরকে ঠাকা খাওয়া সহ বিবিধ সহায়তা দিয়েছিলেন। যেখানে বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হন।

দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে NIA এখনও পর্যন্ত বোমা হামলাকারীকে সহযোগিতা অভিযোগে ছয় সহযোগীকে গ্রেফতার করেছে। এনআইএ’র সদস্যরা রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় করে হামলার সঙ্গে জড়িত আরও সন্দেহভাজনদের সনাক্ত এবং ট্র্যাক করার জন্য বিভিন্ন রাজ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে যে বিস্ফোরণের পিছনে সম্পূর্ণ ষড়যন্ত্র উদঘাটনের প্রচেষ্টা চলছে।

দিল্লির লাল কেল্লার কাছে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১৫ জন। আত্মঘাতী বিস্ফোরণ যে ঘটিয়েছিল সেই ডক্টর উমর মহম্মদ ওরফে উমর-উন-নবী গত কয়েক মাস ধরে মানুষকে প্রভাবিত করা এবং নিয়োগের জন্য বেশ কয়েকটি উগ্রপন্থীমূলক ভারত বিদ্বেষী ভিডিও তৈরি করেছিল। তদন্তকারী আধিকারিকরা উমরের ফোন থেকে এই জাতীয় ১২টি ভিডিও উদ্ধার করেছে।

হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে কট্টরপন্থী ইসলামপন্থীদের মধ্যে বেশ কিছু ভিডিও শেয়ার করেছে। তাদের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ করত। দিল্লি বিস্ফোরণের সহ-ষড়যন্ত্রকারী জসির বিলালের সঙ্গেও উমর ভিডিওগুলি শেয়ার করেছিল। চ্যাট থেকে জানা গেছে যে বিলাল প্রথমে হামলার অংশ হতে চায়নি। মনে করা হচ্ছে ওই ভিডিওগুলিই তার মগজ ধোলাই করেছিল।

সূত্রের খবর, উমর তার দলের অন্যান্য সদস্যদের অনুপ্রাণিত করার জন্য আত্মঘাতী বোমা হামলা সম্পর্কিত অনলাইন সেশনও দিত। এই সপ্তাহের শুরুতে উমরের যে ভিডিও সামনে এসেছিল, তাতে দেখা গিয়েছিল সে একজন অংশগ্রহণকারীর প্রশ্নের উত্তর দিচ্ছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ