বিয়ের কয়েকদিন আগে থেকে কীরকম ডায়েট মেনে চলবেন জানুন

শরীর ও মনকে ঠিক না রাখলে নিজের বিয়ের আনন্দই মাটি। বিয়ের ঠিক আগে কীরকম ডায়েট মেনে চলবেন ও কী কী করবেন জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে মানেই  নতুন জীবনে প্রবেশ। আর নিজের জীবনের এই দিনটি নিয়ে প্রত্যেকেরই বহু প্ল্যানিং থাকে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন বাঙালি বিয়েতে মেহেন্দি-সঙ্গীতের মত বহু ইভেন্ট যোগ হয়েছে। আর তাই বাঙালি বাড়ির বিয়ে এখন দু’দিন আগে থেকেই শুরু হয়ে যায়। এইসময় শরীর ও মনকে ঠিক না রাখলে নিজের বিয়ের আনন্দই মাটি। বিয়ের ঠিক আগে কীরকম ডায়েট মেনে চলবেন ও কী কী করবেন জেনে নিন।

অন্তত পক্ষে বিয়ের দু’দিন আগে থেকে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। তেল, মশলাযুক্ত খাবার কয়েকদিনের জন্য বাদ দিন। বদলে স্বাস্থ্যকর খাবার খান। প্রচুর পরিমাণে জল খান। শরীর আদ্র রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি প্রতিদিন একটি করে মরসুমি ফল খাওয়ার অভ্যাস করুন।

দুধ ও দুগ্ধজাত খাবার হজম হতে সময় লাগে। অনেকসময় তা নানারকমের শারীরিক সমস্যা তৈরি করে। তাই অন্ততপক্ষে বিয়ের আগের দিন থেকে এই জাতীয় খাবার বন্ধ রাখার চেষ্টা করুন। চা ও কফিজাতীয় পানীয় মানসিক চাপ কমাতে অনেকেই বারবার খেয়ে থাকেন। কিন্তু প্রসঙ্গ যখন আপনার বিয়ের তাই নিজেকে সুস্থ রাখতে বিয়ের আগের দিন থেকেই অতিরিক্ত মাত্রায় চা বা কফি খাওয়া বন্ধ করুন।

পাশাপাশি ঠান্ডা নরম পানীয়ও কিন্তু না খাওয়ার চেস্টাই করবেন। কারণ এতেও নানা শারীরিক সমস্যা দেখা যায়। বরং এর বদলে আপনি ফলের রস খেতে পারেন। মনে রাখবেন এটি আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ  একটি দিন। এদিন আনন্দও যেমন থাকবে তেমনি নানা রকম মানসিক চাপও থাকবে তাই নিজেকে সঠিক খাবার ও ডায়েটে বেঁধে সুস্থ থাকার চেষ্টা করুন।

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ