বুধে গাজোলে মমতা, মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা : ডিসেম্বরেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩রা ডিসেম্বর মালদার গাজোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভা রয়েছে। এই জনসভাকে ঘিরে প্রস্তুতি চলছে জোরকদমে। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই গাজোল কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সভাস্থলে হেলিকপ্টারের ট্রায়াল রান করল সোমবার।

জানা গেছে, আগামী ৩রা ডিসেম্বর বেলা ১১টায় গাজোল কলেজ ময়দানে দলীয় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীর আগমণের আগে সেজে উঠছে গোটা গাজোল কলেজ ময়দান। জোরকদমে চলছে মঞ্চ তৈরি সহ অন্যান্য কাজকর্ম। আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চেপে গাজোল কলেজ ময়দানের সভাস্থলে ‘পৌঁছবেন। তাই হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রীর অবতরণের জন্য কলেজ ময়দানে তৈরি হয়েছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাডেই সোমবার হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা সভাস্থলের নিরাপত্তা সহ সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখেন।

মুখ্যমন্ত্রীর সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছেন জেলা তৃণমূল নেতৃত্বও। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন মালদার তৃণমূল নেতাকর্মীরা। পরের দিন অর্থাত্‍ ৪ ডিসেম্বর সভা হবে বহরমপুরে। এখানে প্রশাসমিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯ ডিসেম্বর। মালদা মুর্শিদাবাদের পর তিনি জনসভা করবেন কোচবিহারে। বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী। এসআইআর নিয় কলকাতার রাজপথে পা মিলিয়েছেন। বনগাঁতেও জনসভা করেছেন। এবার ডিসেম্বরের শুরু থেকেই জেলা সফর করতে চলেছেন তিনি।  মালদা ও মুর্শিদাবাদে গিয়েও এসআইআর নিয়ে সোচ্চার হতে পারেন।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত