সিঁথিতে গাড়ি রাখা নিয়ে বচসা, রিভলবার থেকে গুলি ছুঁড়লেন অটোচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: অটো চালকের পকেটে রিভলবার। অটো রাখা নিয়ে গোলমাল। তার জেরে পকেট থেকে রিভলবার বের করে ভয় দেখাতে শূন্যে এক রাউন্ড গুলি ছুঁড়লেন অটোচালক(Auto Driver)। সিঁথি থানার(Sinthi P.S.) অন্তর্গত সেভেন ট্যাঙ্ক এলাকায় মঙ্গলবার রাতে এক ব্যক্তি বাড়ির সামনে দরজা আটকে অটো রাখা হয়। তিনি তার প্রতিবাদ করেন। শুরু হয় বচসা। অভিযোগ অটো সরাতে গেলে গন্ডগোল শুরু হয়। এরপর অটোচালক পকেট থেকে রিভলবার বের করে শূন্যে গুলি ছোড়েন। এই ঘটনার পর অটোচালক পলাতক। পুলিশ তাকে খুঁজছে। অটোচালকের কাছে রিভলবার কোথা থেকে এল তা পুলিশ খতিয়ে দেখছে। পলাতক অটোচালক কোন দুষ্কৃতীদের দলের সঙ্গে যুক্ত কিনা তা তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছে।

সম্প্রতি বরানগরে(Baranagar) এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছিল। পেশায় পরিবহন কর্মী ওই ব্যক্তির নাম ছিল বিকাশ মজুমদার। তিনি সরকারি বাসের কন্ডাকটর। বরানগর বাস ডিপোতে তিনি যখন ছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছড়া হয় বলে অভিযোগ মোটরসাইকেলে করে দুজন দুষ্কৃতি এসে গুলি ছুঁড়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে(Belhjaria Express Way) ধরে পালিয়ে যায়। সেই অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ। ওই ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

তদন্তে উঠে আসে যে এর পেছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এছাড়া বরানগরে এক শূন্য ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করে খুন করা হয় বরানগর, সিঁথি এইসব এলাকায় ক্রমাগত আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে সাধারণ মানুষ অভিযোগে সরব হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। প্রকাশ্যে বারবার গুলি ছোড়ার ঘটনায় সাধারন মানুষ আতঙ্কিত। মঙ্গলবার রাতে অটো চালকের রিভলভার থেকে গুলি ছোড়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত