ভোটার কার্ড-আধারে ভিন্ন নাম, আতঙ্কে আত্মঘাতী তুফানগঞ্জের মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে আত্মঘাতী মহিলা। মৃতের নাম হাচনা বিবি(৫৬)। জানা গিয়েছে ভোটার কার্ডে তাঁর পদবির বানান ভুল ছিল। সেই নিয়ে আতঙ্কে ভুগতেন। আতঙ্ক থেকে তৈরি হত অবসাদ। বাধ্য হয়ে হাচনা বিবি আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি পরিবারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্য বালাভূতে। তাঁর পরিবারের দাবি, হাচনার আধার কার্ড ও ভোটার কার্ডে পদবির বানান আলাদা ছিল। এই নিয়ে চিন্তায় ছিলেন তিনি। তাঁর মধ্যে কারও কাছ থেকে শুনেছিলেন, এই ভুলের জন্য তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই বাড়িতে মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন হাচনা বিবি। 

হাচনা বিবির আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের মিল নেই। আধার কার্ডে তাঁর নামের বানান ঠিক আছে। সমস্যা ভোটার কার্ড নিয়ে। ভোটার কার্ডে হাচনার পদবী বিবির জায়গায় আসে ‘রিবি‘। মৃতার পরিবারের এক সদস্যের দাবি, তিনি এই পদবী ভুল আসা নিয়ে যথেষ্ট ভয়ের মধ্যে ছিলেন। অনেকেই তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন। বানান ঠিক করার চেষ্টা করাও হয়েছিল, করা যায়নি। তার মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। হাচনা বিবি কানাঘুঁষোয় শুনেছিলেন যে নামের পদবী না মিললে তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এই আতঙ্ক, হতাশায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন মহিলা। তারপরেই আত্মহননের সিদ্ধান্ত নেন। 

মৃতার পরিবারের দাবি, হাচনার বাবা, মায়ের জন্ম ভারতেই। হাচনাও ভারতে জন্মেছিলেন। স্বামী পানের দোকান চালান, ছেলে ইটভাটায় কাজ করেন। মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে এই ঘটনা ঘটান তিনি। প্রসঙ্গত,  SIR প্রায় শেষ হতে চলেছে। তবুও আতঙ্ক অব্যাহত। বিশেষ নিবিড় সংশোধনের মূল পর্ব শুরু হওয়া থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর খবর। তৃণমূলের দাবি বেশিরভাগ ক্ষেত্রে এই সব মৃত্যুর নেপথ্যে কাজ করছে SIR আতঙ্ক। বিজেপির আবার বক্তব্য এখন সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব। 

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত