ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা হবে, বহরমপুরের সভায় বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই প্রস্তুত শাসক থেকে বিরোধী শিবির। ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা হবে। বৃহস্পতিবার বহরমপুরের স্টেডিয়াম থেকে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এসআইআর-র কাগজ জমা দিন। যদি এই কাজ করতে না দেওয়া হত, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে দিত। সময় বুঝে এসআইআর চালু করা হয়েছে। চালাকি করছেন অমিত শাহ।

ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার সম্পর্কে মিথ্যা প্রচার করা হচ্ছে। গত কয়েকদিন ধরে কিছু দুষ্কৃতী ওয়াকফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব রটাচ্ছে। তিনি বলেছেন, কেউ কেউ টাকা খেয়ে বিজেপির হয়ে কাজ করে। বাংলার বদনাম করার চেষ্টা করে। SIR-র নামে ডিটেনশন ক্যাম্প করার চেষ্টা চলছে। তবে SIR নিয়ে ভয় পাবেন না। শুধু সঠিক কাগজ জমা করার চেষ্টা করুন। বাংলার মানুষের অধিকার যেমন আছে, তেমন থাকবে। কাউকে বিতারিত করতে দেওয়া হবে না। এনআরসি বাংলায় হবে না। গলা কেটে দিলেও ডিটেনশন ক্যাম্প করতে দেব না। এসআইআর-র কারণে ৪০ জন মানুষের মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কেউ কেউ টাকা খেয়ে ভোটের আগে বিজেপি-র হয়ে কাজ করছে, নাম না করে হুমায়ুন কবীরকে নিশানা করেন। মিথ্যে কথায় কাজ হয় না। সব ধর্মে কিছু গদ্দার থাকে , তাঁরা মিথ্যে প্রচার করে। যাঁরা সাম্প্রদায়িকতার হোলি খেলছেন, তাঁরা সতর্ক থাকুন।  মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা পছন্দ করে না। জঙ্গিপুর সহ কয়েক জায়গায় দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল