আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্ঞানেশ কুমার এবার গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা সংস্থার শীর্ষপদে

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুকুটে জুড়ল নয়া পালক। বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) দেশের প্রধান নির্বাচন কমিশনার ২০২৬ সালের জন্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (ইন্টারন্যাশনাল আইডিইএ)-এর সদস্য রাষ্ট্র পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সুইডেনের স্টকহোমে তাঁর  বক্তৃতায়, জ্ঞানেশ কুমার ভারতের গণতন্ত্রকে সকলের সামনে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে দেশে ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯০ কোটিরও বেশি ভোটার রয়েছে। জ্ঞানেশ কুমার বুধবার সুইডেনের স্টকহোমে IDEA-র কাউন্সিল অফ মেম্বার স্টেটসের বৈঠকে দায়িত্ব গ্রহণ করেন। সুইডেনে ভারতের রাষ্ট্রদূত অনুরাগ ভূষণও উপস্থিত ছিলেন এই বৈঠকে। দায়িত্ব নিয়েই জ্ঞানেশ কুমার বলেছেন, “শান্তিপূর্ণ, সুসংহত, দীর্ঘকালীন সুস্থিতির জন্য গণতন্ত্র কতটা প্রয়োজনীয়,  ভারত সেটা বোঝাবে।”

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা হবে, বহরমপুরের সভায় বললেন মুখ্যমন্ত্রী 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে, ভারত এক শ্বাসরুদ্ধকর গণতান্ত্রিক দৃশ্যের সাক্ষী ছিল। যে নির্বাচনে ৭৪৩টি রাজনৈতিক দলের ২০,০০০-এরও বেশি প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। জ্ঞানেশ কুমার বলেছেন, ১০ লক্ষেরও বেশি বুথ-স্তরের কর্মকর্তা এবং পঞ্চাশ লক্ষ ভোটগ্রহণ কর্মী সহ দুই কোটিরও বেশি নির্বাচনী কর্মী এই ভোটের জন্য নিযুক্ত ছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “ভারত কেবল বিশ্বের বৃহত্তম, বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক আধুনিক গণতন্ত্রের শিক্ষায় নয় বরং ভারত সভ্যতাগত ঐতিহ্যে গভীরভাবে নিহিত গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি মেনে চলে।”

প্রসঙ্গত, ১৯৮৮ সালের ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। তিনি সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব ছিলেন। জ্ঞানেশ কুমার কাজ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। ২০২৪ সালের ৩১ জানুয়ারি অবসর নেওয়ার পর চলতি বছর ফেব্রুয়ারি মাসে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ