বাংলাদেশে পর পর ভূমিকম্পের পিছনে তাঁর মৃত্যুদণ্ডের সাজা? আজব দাবি শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠছে বাংলাদেশ। আর ওই ভূমিকম্পের পিছনে তাঁর মৃত্যুদণ্ডের সাজার সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় কর্মীদের উদ্দেশে জারি করা এক ভিডিও বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা বলেছেন, ‘আমার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে। এটা আল্লাহরই একটা খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিল। সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল। তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, তাও আবার পরপর দুইদিন।’

যদিও ভূমিকম্পে নিহত ও আহতদের উদ্দেশে সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই। আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি, কারণ চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে মারাত্মক অব্যবস্থা। চিকিৎসা কেন পাবে না, আমি ক্ষমতায় থাকলে তো কখনই এ রকম হতো না। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম, কিন্তু তারা সব দিকেই ব্যর্থ।’

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। একই মামলায় পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও গত বছরের ৫ অগস্ট থেকে নয়াদিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার