রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের মঞ্চ তৈরি শুরু, নামল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি,রেজিনগর: বাবরি মসজিদের শিলান্যাসের কাজ শুরু হল মুর্শিদাবাদের রেজিনগর এলাকায়। অপরদিকে উত্তেজনা থেকে যাতে কোন গোলমাল সৃষ্টি না হয় তার জন্য শুক্রবার দুপুর থেকে কেন্দ্রীয় বাহিনী (Central Force)টহল দিতে শুরু করেছে।ভরতপুরের সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর তাঁর লোকজন নিয়ে শুক্রবার সকাল থেকেই রেজিনগরের ছেতিয়ানী ১২ নং জাতীয় সড়কের পাশেই মঞ্চ তৈরীর কাজ শুরু করেছে। এদিকে,বেলডাঙায় বাবরি মসজিদ নিয়ে যাতে কোনরকম আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। ভরতপুরের তৃণমূল বিধায়ক শুক্রবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় জানিয়ে দিয়েছেন শনিবার রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। বহরমপুর থেকে রেজিনগর(Rejinagar) ব্যাপক যানজট সৃষ্টি হবে। তিনি আগাম রেজিনগর সহ বেলডাঙ্গা এবং স্থানীয় প্রশাসনকে ইমেইল করে লক্ষ লক্ষ মানুষ যে আসবেন তা জানিয়ে দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসবেন। পুলিশ অনুমতি না দিলেও এই অনুষ্ঠান তিনি করবেন।

শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি রেজিনগরে উপস্থিত থাকবেন। প্রশাসনকে চ্যালেঞ্জ করে হুমায়ুন কবীর বলেন, সুন্দরবন থেকে মেখলিগঞ্জ, হুগলি থেকে বহরমপুর সব জায়গার মানুষ হাজির হবেন শনিবার। রেকর্ড পরিমাণ ভিড় হবে। এই অনুষ্ঠানে কোন রাজনৈতিক বার্তা থাকবে না। ইসলাম ধর্মকে সামনে রেখে কোরান পাঠ করে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মঞ্চ তৈরি করে সেখান থেকে মাননীয় অতিথিরা ইসলাম ধর্মকে সামনে রেখে বার্তা দেবেন। কোনও রাজনৈতিক কুৎসা করা হবে না। এই অনুষ্ঠানটি একটি ধর্মীয় অনুষ্ঠান হবে। এই বাবরি মসজিদ তৈরি করতে চেয়েছেন বলে তাঁকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে এই অভিযোগ তুলে হুমায়ুন কবীরের(Humayun Kabir) দাবি, তিনি যে অনুষ্ঠানটি করতে যাচ্ছেন তা মুসলমানদের আবেগ। এর সঙ্গে কোন রাজনীতি নেই। আইনশৃঙ্খলা সুস্থ রাখা পুলিশের এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব। কত মানুষ তার সঙ্গে আছে শনিবার প্রমাণ হয়ে যাবে। বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসন তথা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হুমায়ুন কবীরের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পুলিশের একাংশ নানা ভাবে তোলা তুলছে। নানা ধরনের অনৈতিক কাজ করছে।

কোন প্রতিবাদ নেই। বহরমপুর পুলিশ তাকে অনুমতি দিক অথবা মুর্শিদাবাদের প্রশাসন তাকে সমর্থন করুক বা নাই করুক তিনি শনিবারে বাবরি মসজিদ(Babri Mosque) ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ সূচনা করবেন যে কোন ভাবেই। এটা তাঁর এক বছর আগের ঘোষিত কর্মসূচি। এরপর সোমবার তিনি বিধানসভায় গিয়ে তাঁর পদত্যাগপত্র অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলে তাঁর  হাতে তুলে দেবেন বলে শুক্রবার ফের সাংবাদিকদের জানিয়ে দেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক আর নেই বলে তিনি জোরের সাথে দাবি করেন। এদিকে,মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপর ছেড়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে উত্তাল হয়ে রয়েছে বঙ্গ। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বাবরি মসজিদ নির্মাণে আর কোনও বাধা নেই। বরং এই বিষয়টি রাজ্য সরকার দেখবে। তাই আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলায় কোনও হস্তক্ষেপ করবে না। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দেওয়া এই রায় সামনে আসার পর উত্তেজনার পারদ ছড়িয়েছে। সেই সঙ্গে রাজ্যে যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়টিও দেখার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, ইতিমধ্যেই বেলডাঙ্গায় বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার।

শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের শুনানির সময় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এর ফলে সম্প্রীতি নষ্ট হতে পারে । তাই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে দরকার। রাজ্যের পক্ষ থেকে অবশ্য আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। টহল দিচ্ছে বাহিনী বলে আদালতে জানানো হয়েছে। অপরদিকে কেন্দ্রের দাবি, ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে।প্রসঙ্গত, ৬ ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় (Beldanga)বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। তিনি এও জানিয়েছিলেন, মসজিদ নির্মাণের জন্য জমি তৈরি আছে। এরপর থেকেই শাসক দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। বৃহস্পতিবার হুমায়ুনকে দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়।এদিকে ,শনিবার যখন রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হবে ,সেই সময় কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে সম্প্রীতি সভা করবে তৃণমূল কংগ্রেস।নাম না করে বহরমপুরের সভা থেকে ভরতপুরের বিধায়ককে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একটি ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। না হলে বাকিগুলো পচে যায়। সরিয়ে দিলে দেশ, রাজ্য সবই চলবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাঁবেদারি করে, ওরা আসলে দেশের শত্রু। নির্বাচনের দু’মাস আগে থেকে এই সকল রাজনীতি করে ওরা।”শেষ পর্যন্ত মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের এই প্রস্তাব যে সংবিধান বিরোধী তা জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সব্যসাচী চক্রবর্তী। অবশেষে এই মামলারই রায় ঘোষণা হল শুক্রবার। শুনানিতে হাইকোর্ট জানিয়ে দিল বাবরি মামলায় হস্তক্ষেপ করবে না।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে