শান্তিপুরে রহস্যজনকভাবে যুবক উধাও , মালদায় ৩ দিন ধরে নিখোঁজ কলেজের ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর ও ইংরেজবাজার: বাড়ি থেকে বেরিয়ে রহস্য জনক ভাবে নিখোঁজ যুবক। সন্ধান পেতে শান্তিপুর থানার দারস্থ পরিবার। বাড়ি থেকে বেরিয়ে রহস্য জনক ভাবে নিখোঁজ এক যুবক, খোঁজ পেতে থানার দারস্থ পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর এলাকায়।পরিবারের দাবি, শান্তিপুরের ভেরিপাড়া লেনের বাসিন্দা জগন্নাথ সরকার(Jagannath Sarkar) বৃহস্পতিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ বাড়ি থেকে বের হন ।পরিবার আরও জানায় শেষ বার জগন্নাথের সাথে তার স্ত্রীর ফোনে কথা হয়েছিল রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায় নি।রাতভর বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পরে পরিবার। অবশেষে বাড়ির ছেলের খোঁজ পেতে শুক্রবার শান্তিপুর থানার(Shantipur P.S.) দারস্থ হয় জগন্নাথ সরকারের পরিবার।

পরিবারের দাবি ,জগন্নাথ সরকারের এক বন্ধু ঋজু সেনের সাথে বৃহস্পতিবার বিকেলে ছিল। জগন্নাথ সরকারের স্ত্রী রাতে ফোনে কথা বলেছিলো তখন বেশ হইহট্টগোল শুনেছেন।জগন্নাথের পরিবারের দাবি তাদের বাড়ির ছেলের নিখোঁজের বিষয়ে ঋজু জড়িত, আর এই অভিযোগে শুক্রবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জগন্নাথের পরিবার। যদিও এই ঘটনায় নিজের যোগ থাকার কথা অস্বীকার করে অভিযুক্ত যুবক ঋজু সেন। সে জানায় জগন্নাথ তার বন্ধু ছিল। কিন্তু জগন্নাথের পরিবারের আপত্তি থাকায় তার সাথে যোগাযোগ রাখতো না সে। কিন্তু পূর্বে বেশ কিছু টাকা ঋজুর থেকে জগন্নাথ ধার নিয়েছিলো, একাধিক বার ফোন করলেও উত্তর পেতো না। বৃহস্পতিবার বিকেলের পর তার সাথে দেখা হয়েছিল। পরে রাতে ফোনেও কথা হয়েছিল, কিন্তু তারা একসাথে কোথাও ছিল না।

মোটের ওপর রহস্যজনক ভাবে বাড়ির ছেলে নিখোঁজের ঘটনায় একাধারে যেমন উদ্বেগে পরিবার পাশাপাশি কাতর আবেদন ঘরের ছেলে যেন ফেরে ঘরে।যদিও অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অন্যদিকে,মালদা কলেজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মালদা কলেজ(Malda College) থেকে তৃতীয় বর্ষের এক ছাত্র। গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে সে। পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায়, অভিযোগ দায়ের হলেও হদিস নেই ওই ছাত্রের। অপহরণের অভিযোগ পরিবারের। উদ্বেগে পরিবারের সদস্য থেকে শুরু করে সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষের।মালদার ইংরেজ বাজার থানার নিয়ামতপুরের বাসিন্দা, মালদা কলেজের ফিলোজফি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র বিশাল বসাক গত তিন তারিখ কলেজ থেকে নিখোঁজ হন। এরপর তার কোন হদিস পাওয়া যায়নি।গোটা বিষয়টি উদ্বেগের বলে জানান কলেজের অধ্যাপকরা।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে