‘একতাই হোক মূল মন্ত্র’, সংহতি দিবসে বিশেষ বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬ ডিসেম্বর ভারতের ইতিহাসে এক বিশেষ দিন। ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত দিনও বলা চলে। ১৯৯২ সালে আজকের দিনেই ঘটেছিল অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা। যে ঘটনা এক লহমায় বদলে দিয়েছিল ভারতের রাজনৈতিক পটভূমি। এই দিনকেই সংহতি দিবস হিসেবে পালন করা হয়। তাৎপর্যপূর্ণ এই দিনে সোশ্যাল মিডিয়াতে বিশেষ পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার (৬ ডিসেম্বর) সংহতি দিবসের দিনে সমাজমাধ্যমে একটি পোস্টার শেয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘ সংহতি দিবসে একতাই হোক মূল মন্ত্র’ ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশেষ পোস্ট করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন,  “একতাই শক্তি” । ঐক্যের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন,  “শুরুতেই আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি— এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।” এর পরেই বিরোধীদের নিশানা করে তিনি লিখেছেন, “যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বার্তা,  “সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”

আজকের দিন বঙ্গ রাজনীতিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের আদলে এক নতুন মসজিদ তৈরির ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এই নিয়েই চড়ছে পারদ। বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন হিসেবে তিনি বেছে নিয়েছেন ৬ ডিসেম্বরকেই। যার জন্য তৃণমূল কংগ্রেস তাঁকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে সাসপেন্ড করেছে। অনেকেই এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তির আঁচ করছেন। সেই জায়গায় দাঁড়িয়েই  সংহতির বার্তা দিলেন মমতা ও অভিষেক।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত