সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই জারি থাকবে, জানালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী। ষোড়শ শতকের মসজিদ ছিল বাবরি মসজিদ যা শ্রীরামের জন্মস্থানে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর একদল হিন্দু করসেবক বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল। সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াইয়ের পর একই স্থানে একটি নতুন রাম মন্দির নির্মিত হয়। বাবরি ধ্বংসের দিন দেশজুড়ে হয়েছিল দাঙ্গা। হিন্দু মুসলিম সংঘর্ষ ভারতকে করে তুলেছিল অশ্রুসজল। সেই দিন সারা দেশ জ্বলছিল তখন ব্যতিক্রমী ছিল বাংলা। পশ্চিমবঙ্গে সেদিন পালিত হয়েছিল সংহতি দিবস। হিন্দু ও মুসলিম সম্প্রদায় একে অপরের মধ্যে থাকা ঐক্য ও সংহতিকে আরও দৃঢ় করেছিল। তাই সংহতি দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেকথা আরও একবার স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘একতাই হোক মূল মন্ত্র’, সংহতি দিবসে বিশেষ বার্তা অভিষেকের

তিনি X হ্যান্ডেলে লেখেন, “একতাই শক্তি। শুরুতেই আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি— এই মাটি কখনো মাথানত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”

 

সংহতি দিবস নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘ সংহতি দিবসে একতাই হোক মূল মন্ত্র।‘ প্রসঙ্গত, আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এই নিয়ে তিনি নানাবিধ হুমকিও দিয়েছেন। অনেকেই মনে করছেন আজ সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে। সেই জন্য মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। মোট ৩০০০ পুলিশ ফোর্স রাস্তায় নামছে। বেলডাঙা ও রেজিনগর থানাকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক সচল রাখতে শনিবার সকাল থেকেই জেলার ট্রাফিক দফতরের অফিসাররা রাস্তায় নামছেন। রাজ্য পুলিশের পাশাপাশি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যাতে কোনও অশান্ত পরিবেশ সৃষ্টি না হয়, তার জন্য মোট ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। শুক্রবার দুপুর থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পয়েন্টে কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়া শুরু করেছে। 

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত