দুর্ঘটনায় পড়লেন ‘একেন বাবু’, কাবু কি হলেন ফিল্মি গোয়েন্দা?

Share:

নিজস্ব প্রতিনিধি: গাড়ি দুর্ঘটনার সম্মুখীন ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী । চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাওয়ার সময়ে তাঁর গাড়িতে ধাক্কা দেয় একটি বাস। দুর্ঘটনার তীব্রতায় অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর চারুমার্কেট এবং টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর , তিনি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময়েই চারু মার্কেট  এলাকায় একটি  সরকারি বাস তাঁর গাড়িতে ধাক্কা  মারে। অভিনেতা অভিযোগ করেছেন গাড়িতে ধাক্কা দেওয়ার পর বাসের চালক অত‍্যন্ত দুর্ব্যবহার করেন। তবে আপাতত এই দুর্ঘটনায় তিনি বা তাঁর গাড়ির চালক কেউ আহত হননি। অভিনেতা জানিয়েছেন, দুর্ঘটনার পর তিনি এবং তাঁর গাড়ির চালক আতঙ্কে রয়েছেন। অভিনেতা জানিয়েছেন থানায় অভিযোগ দায়েরের পর প্রশাসনের পক্ষ থেকে যথা সম্ভব সাহায্য করা হয়েছে।

আরও পড়ুন: ‘আসুন আমরা ওদের পাশে থাকি’, ইন্ডিগো বিভ্রাটে ধৈর্য্যের পাঠ সোনুর

অভিনেতা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ ব্রিজের নীচে। তাঁর গাড়ির সামনে আচমকাই একটি গাড়ি চলে এলে তাকে বাঁচাতে গিয়েই তাঁর গাড়ির চালক ব্রেক কষেন। সেই সময়েই তাঁর গাড়িতে ধাক্কা দেয় বাস। অভিনেতা অনির্বাণ চক্রবর্তী আরও জানিয়েছেন তাঁর গাড়ির চালক সময়ে ব্রেক না কষলে বিরাট বড় দুর্ঘটনা ঘটতে পারত। বাসচালক তাঁদের ঘাড়ে দোষ দিয়ে পালানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন পর্দার একেন বাবু।  আট থেকে আশি সকলের কাছে অসম্ভব প্রিয় ‘একেন বাবু’ চরিত্রটি। অভিনেতার দুর্ঘটনা  সামনে আসতেই উদ্বেগে অনির্বাণ চক্রবর্তীর অনুরাগীরা।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত