বাঁকুড়া–পুরুলিয়ার আদিবাসীরা এসআইআর ফর্ম পূরণ করতে নারাজ, চাপে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর আবহে একের পর এক ঘটনা সামনে আসছে। আর বাংলায় তা নিয়ে সরগরম রাজ্য–রাজনীতি। আত্মহত্যা থেকে শুরু করে অসুস্থ হওয়া এবং বিভ্রান্তির ঘটনা চরমে উঠেছে। এই নিয়ে মামলা পর্ন্ত হয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে এবার বাড়তি সংযোজন, একটি অংশের মানুষ এনুমারেশন ফর্ম পূরণ করতেই চাইছেন না ঘটনা সামনে এসেছে। তাঁদের দাবি, তাঁরা বাংলার আদি বাসিন্দা। নাগরিকত্ব অথবা ভোটার হিসাবে নিজেদের প্রমাণ করার কোনও দায় তাঁদের নেই। আর এতেই চাপে পড়ে গিয়েছেন একশ্রেণির বিএলও’‌রা। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে এসআইআর ফর্ম পূরণ করতে অস্বীকার করা মানুষজনকে নিয়ে এখন বিপাকে পড়েছেন বিএলও’‌রা। কারণ তাঁরা ফর্ম বিলি করলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ। আর এই ঘটনা দেখা গিয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গলমহলে। সেখানে বসবাসকারী আদিবাসীদের একটা বড় অংশই সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা এসআইআর ফর্ম পূরণ করবেন না। আর তাতেই চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক গ্রামে যাচ্ছেন বিএলও’‌রা। আর আদিবাসীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যদিও ফল মেলেনি। তবে হাল ছাড়েননি প্রশাসনের কর্তারা এবং বিএলও’‌রা।

অন্যদিকে বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার ভেদুয়াশোল এবং মুচিকাটা গ্রামের বড় অংশের ভোটার তথা বাসিন্দারা এসআইআর ফর্ম পূরণ করতে চাইছেন না। আবার পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার কুকড়ুডাবর, পুকুরকাটা, জোড়াশাল, ধবনী, বড়কথা, কালুডি, চিরুডি, কায়রা–সহ গ্রামের বাসিন্দারা ফর্ম পূরণ করতে চাইছেন না বলে অভিযোগ। তাঁরা ‘সমাজবাদ অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকার’–এ আস্থা রেখে এনুমারেশন ফর্ম পূরণ করতে চাইছেন না। বরং তাঁদের বক্তব্য, ১৯৫১ সালের রাষ্ট্রপুঞ্জের ধারা অনুযায়ী, তাঁরা ভারতের মূলবাসী। আইনত তাঁরা দেশের জল, জঙ্গল, জমি–সহ সমস্ত কিছুর অধিকারী। তাই তাঁদের পৃথকভাবে ভোটার বা নাগরিক হিসাবে প্রমাণের কোনও দায় নেই। আধার কার্ড, ভোটার কার্ডও তাঁরা নেননি।

এই বিষয়টি কানে গিয়েছে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার। তিনিও বোঝাবার চেষ্টা করছেন বলে খবর। এই অবস্থার কথা বিএলও’‌রা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। তার পরই সবাই নড়েচড়ে বসেন। ইতিমধ্যেই পুলিশ অফিসাররা রানিবাঁধ বিধানসভার দুটি গ্রামে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বোঝান। পাল্টা আদিবাসীরা তাঁদের জানান, তাঁরা স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে ‘সমাজবাদ অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকার’–এর কাছে নিজেদের আধার কার্ড ও ভোটার কার্ড জমা দিয়েছেন। বিনিময়ে তাঁরা মাঝি সরকারের নির্দিষ্ট পরিচয়পত্র পেয়েছেন। তাই তাঁরা এসআইআর ফর্ম পূরণ করবেন না। পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার গ্রামগুলি থেকেও একই আওয়াজ উঠেছে। বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার ভেদুয়াশোল গ্রামের বাসিন্দা সুরেখা মুর্মু বলেছেন, ‘রেশন থেকে বিনামূল্যে চাল ছাড়া রাজ্য সরকারের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা–সহ কোনও সামাজিক প্রকল্প নিইনি। আমরা এই দেশের রাজা।’‌ এই সমস্যা নিয়ে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার এসটি সেলের সভাপতি গঙ্গারাম মুর্মুর বক্তব্য, ‘এই মাঝি সরকারের বিষয়টি ওড়িশা থেকে চালিত হচ্ছে। এদের মূল কার্যালয় ছত্তিশগড়ে। এখানকার দরিদ্র আদিবাসী মানুষদের সেখানে নিয়ে গিয়ে মগজধোলাই করা হচ্ছে। তাই তাঁরা এখন দেশের সাংবিধানিক প্রক্রিয়াকেই অস্বীকার করছেন।’‌

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত