হাড়োয়াতে বিজেপি নেতাদের বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলার হুংকার তৃণমূল নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: এসআইআর প্রসঙ্গে ফের বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতার । খোলা মঞ্চ থেকে তৃণমূল নেতার হুংকার ,এখানে যদি কোন বিজেপি হিন্দু মুসলমান ভাগ করতে আসে, মঞ্চ থেকে জামার কলার ধরে ধাক্কা মেরে বিদ্যাধরী নদীতে(Vidyadhari River) ছুঁড়ে ফেলা হবে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়ার কুলটি এলাকায় এস আই আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা তথা হারোয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা। এদিন এই মঞ্চে উপস্থিত হয়ে এসআইআর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা(Abdul Khalek Molla)।

এদিন তিনি বলেন, এখানে যদি কোন বিজেপি হিন্দু- মুসলমান ভাগ করতে আসে, স্টেজ থেকে জামার কলার ধরে ধাক্কা মেরে বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলা হবে। এছাড়াও তিনি আরো বলেন, আমরা উন্নয়ন দেব। সাধারণ মানুষের এসআইআর ফর্ম ফিলাপ করে দেব ।আর ভোট বাদ দেবে বিজেপি,এদের মুড়ো ঝাঁটা ছাড়া আর কিছু দরকার হবে না।এদের ঝাঁটিয়ে পার করতে হবে। এসআইআর(SIR) প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন এই দাপটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা।

পরে তিনি মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, হ্যাঁ আমি এইসব কথা বলেছি। বিজেপি যদি একটা বৈধ ভোটার কেটে বাদ দেয় তাহলে এদের বিরুদ্ধে এমনটাই করা হবে। তৃণমূল নেতার এই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বিজেপির পাল্টা মন্তব্য সময় আসলে টের পাবে কে কাকে ছুঁড়ে বিদ্যাধরী নদীতে ফেলে। গোটা দলটাই হারার ভয়ে ভুলভাল বকছে। প্রথমে বলেছিল এসআইআর হতে দেবো না ।এখন নিজেরাই বলছে অন্যের ফর্ম ফিলাপ করে দেব।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ