আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত জানেন? শুনলে ঘুম উড়ে যাবে

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের এই মহারণকে সামনে থেকে প্রত্যক্ষ করতে চান অনেকেই। আসলে ফুটবল এমন একটি খেলা যা নিয়ে উন্মাদনা সর্বদা থাকে তুঙ্গে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, জার্মানি-পছন্দের দলের হয়ে গলা ফাটাতে ব্যস্ত থাকেন সকলে। কেউ কেউ টিভি বা মোবাইলের স্ক্রিনের সামনে বসে মহারণের সাক্ষী হন, কেউ আবার গ্যালারিতে গিয়ে পছন্দের দলকে উৎসাহিত করেন। যাঁরা টিকিট কেটে খেলা দেখতে চাইছেন তাঁদের কিন্তু এবার পকেট গড়ের মাঠ হওয়ার পালা। 

ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর প্রথম ধাপেই মিলেছে বিপুল সাড়া। অক্টোবরের শুরুতে টিকিট বিক্রি শুরুর পর মাত্র কয়েক দিনের মধ্যেই ৪৫ লক্ষাধিক ফুটবলপ্রেমী আবেদন করেছেন লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পেতে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ টিকিট মূল্যের তালিকা প্রকাশ করেনি ফিফা। তবুও যাঁরা ভাগ্য করে লটারিতে টিকিট পেয়ে গিয়েছেন, তাঁদের অনেকেই অনলাইনে টিকিটের দাম প্রকাশ করছেন।

টিকিটের দাম দেখে তো মানুষের চক্ষু চড়কগাছ। এই নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাধারণ প্রবেশ টিকিটকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ৫৬০ মার্কিন ডলার থেকে শুরু করে ২ হাজার ২৩৫ ডলার পর্যন্ত। অর্থাৎ ভারতীয় মুদ্রায় কয়েক লক্ষাধিক।  ফাইনাল ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ২ হাজার ৩০ ডলার। আর সবচেয়ে দামি টিকিটের দাম ৬ হাজার ডলার। 

হসপিটালিটি টিকিট এখনও বিক্রির জন্য খোলা হয়নি। তবে মনে করা হচ্ছে সাধারণ টিকিটের দাম যদি এমন আকাশছোঁয়া হয় তাহলে হসপিটালিটি টিকিটের মূল্য হবে বহুগুণ বেশি। প্রতিযোগিতার প্রথম দিকের কিছু ম্যাচে, বিশেষ করে তুলনামূলক কম আকর্ষণীয় ভেন্যুগুলোতে ৬০ ডলার মূল্যের টিকিট পাওয়া যাচ্ছে। তবে সেগুলি একেবারেই সীমিত সংখ্যায় বরাদ্দ।

আগামী ১১ ডিসেম্বর থেকে ফিফা টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরু করবে। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। ভক্তরা নির্দিষ্ট ম্যাচ অনুযায়ী টিকিটের জন্য আবেদন করতে পারবেন। পরে জানানো হবে নির্বাচিত হয়েছেন কি না। টুর্নামেন্ট যত এগিয়ে আসবে তত টিকিট পাওয়াও হয়ে যাবে দুষ্কর। তখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিত্তিতে টিকিট মিলবে। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম ফুটবল টুর্নামেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। 

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ