নরেন্দ্রপুরে পশুকেন্দ্রের বিরুদ্ধে পোষ্য কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি,নরেন্দ্রপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকার পুবালী গার্ডেনের একটি পশু কেন্দ্রের বিরুদ্ধে পোষ্য কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযোগকারী কুঁদঘাট (Kudghat) এলাকার বাসিন্দা ঋতুপর্ণা পাল (Rituparna Pal)। তাঁদের বাড়ির কাছেই ছিল এই পশু রক্ষণাবেক্ষণ সংস্থাটি। পরে সংস্থাটি কয়েকবার স্থান পরিবর্তন করে। বাড়ির পোষ্যের কোনও সমস্যা হলে এখানেই রাখা হতো বলে জানান তাঁরা।

৪ ডিসেম্বর তাঁরাও তাদের পোষ্যটিকে ওই কেন্দ্রে রাখেন। কিন্তু পরের দিনই পোষ্যের মৃত্যুর খবর পান।তাঁও আবার সঠিক সময়ে কেন্দ্রে থেকে কোনও বার্তা ছাড়াই। তাঁদের অভিযোগ, খবর পেয়ে যখন কেন্দ্রটিতে পৌঁছন, তখন তাঁরা দেখতে পান পোষ্যটি মৃত। পরে একটি পশুচিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান,বিষ প্রয়োগের ফলেই মৃত্যু ঘটেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ঋতুপর্ণা পাল।

টনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ওই পশু কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেখানকার সিসিটিভি’ র ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।ওই পশু কেন্দ্রে এর আগে এরকম কোন ঘটনা ঘটেছে কিনা তা পুলিশ জানার চেষ্টা করছে। কেন এই পোষ্য সারমেয়টিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে তার কারণ জানার জন্য অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। অভিযোগকারীর বক্তব্যের সত্যতা যাচাই করছে পুলিশ।ওই পশু কেন্দ্রটি বারবার কেন নিজেদের ঠিকানা বদল করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব