বাগনানের রেঁধে খাওয়ার উৎসবে একসঙ্গে জ্বলে ওঠে ৪০০টি উনুন

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান: বাঙালির বারো মাসে তেরো পার্বণ । বিভিন্ন লোক উৎসব অনুষ্ঠিত হয় বঙ্গে ।এমন এক লোক উৎসব অনুষ্ঠিত হয় হাওড়া জেলার বাগনানের বাঙালপুর গ্রামে। একসঙ্গে ৪০০ উনুনে রান্না হয়।এখানে এক শতকের‌ও বেশি রেঁধে খাওয়া উৎসব হয়ে আসছে দেবী বিশালক্ষ্মীর কাছে। তবে গ্রামবাসীর‌া জানান, অগ্রহায়ণ মাসের প্রতিটা দিনই এইখানে রেঁধে খাওয়া হয়। রেঁধে খাওয়ার সময় পাতে থাকে ভাত ও সমস্ত সিদ্ধ সবজি। গ্রামের এক একটি পরিবার এখানে উনুন তৈরি করে বাড়ি থেকে চাল ,ডাল, সবজি নিয়ে এসে ভাতের সঙ্গে সিদ্ধ করেন।

ধনী – দরিদ্র উঁচু জাত,নিচু জাত কোন ব্যবধান থাকে না এই উৎসবে। দেবী বিশালক্ষীর কাছে তার সন্তানরা পেট পুরে খাচ্ছে দেখে তিনি সন্তুষ্ট হন। এমনটাই বিশ্বাস গ্রামের বাসিন্দাদের।এখানে‌ কম পক্ষে ৪০০ থেকে ৫০০ উনুন জ্বালিয়ে রান্না করতে দেখা যায়।শুধু তাই নয়‌ , অগ্রহায়ণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন গ্রামবাসীরা। এই ধরনের” রেঁধে খাওয়া” র মাধ্যমে গ্রামবাসীদের মধ্যে ঐক্য তৈরি হয় বলে জানিয়েছেন সমাজকর্মীরা।

গ্রামের বাসিন্দাদের মধ্যে এই উৎসবকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পরে। সকলেই নিজেদের সাধ্যমত মেতে ওঠেন চাল ডাল নিয়ে এই উৎসবে।একে অপরের মধ্যে কুশল বিনিময় করতে করতে রান্না উৎসবে মেতে ওঠেন।শুধু তাই নয়, রান্নার পর একসঙ্গে সবাই বসে হইহই করে গল্প করতে করতে খাওয়া-দাওয়া সারেন। সারাদিন বাড়ির বাইরে রান্নাঘরকে এনে গ্রামবাসীরা এক অন্য পরিবেশ তৈরি করেন এই উৎসবকে কেন্দ্র করে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে