আধুনিক সমাজে থার্মোকলের প্রভাবে সংকটের মুখে শোলার ‘টোপর’ শিল্প

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া : বিবাহের মরসুমে বাঙালীদের বিবাহের রীতিতে টোপর মাস্ট। হাওড়ার বিভিন্ন প্রান্তে টোপর এবং শোলার কাজ হয়ে থাকে। মালাকাররা নিপুন দক্ষতায় জলজ উদ্ভিদ শোলাকে বিভিন্ন আকারে কেটে তৈরি করেন বর আর কনের টোপর। কিন্তু এবার সেই টোপর শিল্পে(Topor Shilpo) থাবা বসিয়েছে বিষাক্ত থার্মোকল। আর এর ফলে কাজ হারাচ্ছেন মালাকাররা। শুধুমাত্র ধবধবে সাদা রংকে ব্যবহারের জন্য শোলার জায়গায় ঠাঁই পাচ্ছে বিষাক্ত থার্মোকল। মালাকারদের কাছ থেকে জানা গিয়েছে, এখন জলা জমিতে দূষণের ফলে উন্নতমানের শোলা পাওয়া যায় না। ফলে ধবধবে সাদা শোলার কাজের বরই অভাব। আর এই জায়গাতে ঠাঁই করে নিচ্ছে বিষাক্ত থার্মোকল।

বর ও কনের শোলার টোপোরের বাজার ধীরে ধীরে দখলে চলে যাচ্ছে থার্মোকলের দখলে।বিয়ের মরসুমে কপালে তাই চিন্তার ভাঁজ টোপর শিল্পীদের। বর্তমান সমাজ চাকচিক্ব এবং  জৌলুসে বেশি আকৃষ্ট। ধবধবে সাদা শোলা সেইভাবে উৎপাদিত না হওয়ায়, সকলে থার্মোকলের(Tharmokol) তৈরি টোপর কিনতে আগ্রহ দেখাচ্ছেন। এদিকে একটি শোলার টোপরের চেয়ে অনেক কম দাম থার্মোকলের টোপর। তাই তার কদর বাড়ছে বর্তমান বিয়ের অনুষ্ঠানে।

শিল্পের ওপর যারা নির্ভরশীল তারা ক্রমশ কাজ হারাচ্ছেন আধুনিকতার ছোঁয়ায়।এই শিল্পের সঙ্গে যুক্ত মালাকারদের বক্তব্য একসময় বিয়ের মরশুমে খাওয়া নাওয়ার সময় থাকতো না। এত টোপর তৈরি করার অর্ডার আসতো। কিন্তু বর্তমানে রাজ্যে ২০৯ দুর্গম জলাশয় থেকে শোলা উৎপাদন কমে যাওয়ায় ভিন রাজ্যে উড়িষ্যা থেকে শোলা আনতে গিয়ে বাড়তি খরচ লাগছে। ফলে একটি টোপর তৈরি করতে গিয়ে খরচ বাড়ছে। দাম বেড়ে যাচ্ছে। সেখানে থার্মোকলের টোপর কম দামে সুন্দর ঝকঝকে দেখতে মার্কেট দখল নিয়ে নিচ্ছে। অন্ধকার নেমে আসছে শোলার তৈরি টোপর শিল্পের ওপর।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে