SIR ইস্যু! সুব্রত গুপ্তর পরে আরও ৫ স্পেশাল রোল অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR-র কাজ নির্ভুলভাবে করতে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি দেখতে স্পেশ্যাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছিল সুব্রত গুপ্তকে। এবার আরও ৫ স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। গতমাসের শেষের দিকে প্রাক্তন রাজ্য সরকারি আধিকারিক সুব্রত গুপ্তকে স্পেশ্যাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছিল। এবার রাজ্যের ৫ ডিভিশনে আরও স্পেশ্যাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে।

জানা গিয়েছে, প্রেসিডেন্সি ডিভিশন তথা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার জন্য নিয়োগ করা হয়েছে রবিকান্ত সিংকে। মেদিনীপুর ডিভিশন তথা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জন্য নিয়োগ করা হয়েছে নীরজকুমার বানসোরকে। বর্ধমান ডিভিশন তথা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলির জন্য নিয়োগ করা হয়েছে কৃষ্ণকুমার নিরালাকে।  মালদা ডিভিশন তথা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জন্য নিয়োগ করা হয়েছে অলোক তিওয়ারিকে। জলপাইগুড়ি ডিভিশন তথা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জন্য পঙ্কজ যাদবকে নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, এসআইআর-র কাজ সঠিকভাবে করতেই এই স্পেশাল রোল অবজারভারদের নিয়োগ করা হয়েছে।

সুব্রত গুপ্ত সবদিকে নজর রাখছেন। ডিস্ট্রিক্ট অবজারভার জেলায় জেলায় নজর রাখছেন। রাজ্যের ১২ জন অফিসারকে ২৪ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এসআইআর-র কাজ শেষ হওয়া পর্যন্ত বাংলাতেই থাকবেন তাঁরা। SIR-এর ফর্ম সংগ্রহ থেকে ডিজিটাইজ করা, খসড়া তৈরি করায় যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এসআইআর-র কাজ সফলভাবে শেষ করতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত