বাবরি মসজিদের টাকা পাহারা দিতে বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীদের ডাক হুমায়ুনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর: দফায় দফায় বস্তা বস্তা টাকা আসছে প্রতিমুহূর্তে। রবিবার রাতভর টাকা গুনে ক্লান্ত হয়ে পড়েছেন হুমায়ুন কবীরের অনুগামীরা। বর্তমানে এই লক্ষ লক্ষ টাকা রাখা হয়েছে হুমায়ুন কবীরের বাড়িতে। কিন্তু এই এত পরিমাণ টাকা পাহারা দেওয়ার বিষয় নিয়ে চিন্তিত ভরতপুরের বিধায়ক। তাই সোমবার তিনটি নিরাপত্তা সংস্থার কর্তাদের ডেকে পাঠান তিনি। কড়া নজরদারিতে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নিয়োগ করতে আগ্রহী ভরতপুরের বিধায়ক(MLA Bharatpur)। তিনটি সংস্থার কাছ থেকে প্রায় ৩৫ জন নিরাপত্তা রক্ষী মোতায়েন করলে কি পরিমাণ টাকা দিতে হবে তা নিয়ে দরপত্র চান বিধায়ক। হুমায়ুনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর যে নিরাপত্তা রক্ষীর দরপত্র সঠিক বলে মনে করা হবে তাকেই এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যে আর্থিক অনুদান আসছে সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাহারার দায়িত্ব দেওয়া হবে।

এর পাশাপাশি হুমায়ুন কবীরের বাড়ি ঘিরে ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) সংখ্যা বাড়ানো হচ্ছে। যে সকল কর্মীরা এই টাকা গোনার কাজে নিযুক্ত হয়েছেন তাদের টাকা গোনার ঘরে প্রবেশের আগে এবং ওই ঘর ছেড়ে আসার পর দেহ তল্লাশি করে তবেই বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে। জানা গেছে, একসঙ্গে কুড়ি থেকে ত্রিশ জন হুমায়ুন কবীরের অনুগামীরা টাকা গোনার কাজে যোগ দিচ্ছেন। তবে রবিবার রাতভর যারা টাকা গুনেছেন সোমবার রাতে তাঁদের বদলে অন্যদের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।সোমবার আবারও বাবরি মসজিদের(Babri Mosque) প্রস্তাবিত স্থান পরিদর্শনে যান সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আবারও হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় সেই এলাকায়। এলাকারই কিছু যুবক বাবরি মসজিদের স্থাপত্যের যে ফলক সেই ফলক তুলে দেন হুমায়ুনের হাতে। হুমায়ুন কবীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক মন্তব্য করেন ।

তিনি বলেন, কলকাতার ব্রিগেড ময়দানে যে ৫ লক্ষ মানুষের সমাগমে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে সেখান থেকেই কার্তিক মহারাজ(Kartick Maharaj) নিজে বলেছেন, মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন চরম সহযোগিতা করেছে। একথা আমি বলিনি। কার্তিক মহারাজ নিজে বলেছেন ।আমিও দেখবো যেদিন লক্ষাধিক মৌলানার সমাগমে কোরান পাঠের আয়োজন করব প্রশাসন কতটা সহযোগিতা করে। তার পাশাপাশি তিনি আরো জানান, আমি এই বাবরি মসজিদ করেই ছাড়বো। তাতে প্রাণ দিতে হয় তাও দেব। ফেব্রুয়ারিতেই শুরু হবে এই কাজ। টাকার প্রসঙ্গেও তিনি জানান, টাকা গোনার কাজ সবারই সম্মুখে করা হয়েছে। কেউ যদি এই বিষয়ে অপপ্রচার করেন তাহলে আমি ছেড়ে কথা বলবো না। প্রতিদিন কি পরিমান টাকা আসছে তা গোনার পর ট্রাস্টের যে নিজস্ব whatsapp গ্রুপ এবং ফেসবুক পেজে তা জানিয়ে দেওয়া হবে বলেও হুমায়ুন এদিন জানিয়ে দেন।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে