কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করে বিকেলে পৌঁছে গিয়েছেন মদনমোহন মন্দিরে। সেখানে বিগ্রহের সামনে আরতি করেন। অঞ্জলিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাসমেলার মাঠে বৈঠক রয়েছে।

সূত্রের খবর, উত্তরবঙ্গে এলেই তিনি মদনমোদন মন্দিরে আসেন। সেই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো সোমবার কোচবিহার সফরে গিয়েছেন তিনি। এসআইআর আবহে প্রশাসমিক সভা করেন তিনি। পাশাপাশি মঙ্গলবার জনসভাও রয়েছে তাঁর। কিন্তু তার আগেই সোমবার বিকেলে মদনমোহন মন্দিরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। দুদিনের সফরে কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে। তারমধ্যেও মদনমোহন মন্দিরে আসতে ভোলেননি তিনি।

পুজারিদের কাছ থেকে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে মন্ত্রচ্চোরণের মাধ্যমে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘণ্টা বাজিয়ে আরতিও করেছেন বলে জানা গিয়েছে। আরতির শেষে সকলে প্রদীপের আশিস দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন প্রশাসনিক সভা থেকে এসআইআর নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, SIR অপরিকল্পিত সিদ্ধান্ত। ভোটাধইকরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। উন্নয়ন আটকে দিতে ইচ্ছে করে এই সময় SIR করা হচ্ছে। কিন্তু উন্নয়ন ধারাবাহিক প্রক্রিয়া। কোনও কাজে যাতে গাফিলতি না হয় দেখতে হবে।

তিনি প্রশ্ন তুলেছেন, এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? ২ মাসের মধ্যে কী কারণে কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে?কোনও পরিকল্পনা ছাড়াই এসআইআর করা হচ্ছে।  বিএলও, বিডিওদের ওপরে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। এসআইআর আতঙ্কে ৪১ জনের মৃত্যু হয়েছে। কাজের চাপে কয়েকজন বিএলও-র মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। নির্বাচন আসে, যায়, সরকার থেকে যায়। ভোট কেটে ডবল ইঞ্জিন সরকারকে জেতানো লক্ষ্য। কোনও কমিশন যদি একপক্ষ হয়ে যায়, তাহলে কী করে চলবে?

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত